AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘নিঃশব্দে বিপ্লব করি’, কেন হঠাৎ অভিষেকের মুখে এমন কথা?

Abhishek Banerjee: এ দিন, হাজার-হাজার চিকিৎসকদের সামনে অভিষেক বললেন, "আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে কী কাজ করেছি প্রতিবছর মানুষকে পুস্তিকা প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দিয়েছি। নিঃশব্দ বিপ্লব করি। প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে।" অর্থাৎ চিকিৎসকদের বুঝিয়ে দিলেন কাজ কী কী হয়েছে সেখানে।

Abhishek Banerjee: 'নিঃশব্দে বিপ্লব করি', কেন হঠাৎ অভিষেকের মুখে এমন কথা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 30, 2024 | 11:02 PM
Share

ডায়মন্ড হারবার: নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড-হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার ঘটনার পর এই প্রথম কোনও তৃণমূল নেতা চিকিৎসকদের সামনে বক্তৃতা দিলেন। অভিষেক কী বললেন? বলা ভাল অভিষেক কী বললেন না! আরজি করের পর তৃণমূল সাংসদ হাজারের বেশি চিকিৎসকদের ডাকলেন, বসলেন, বললেন তাঁদের সঙ্গে তাঁর কোনও দূরত্ব নেই। শুধু তাই নয়, এতদিন ডায়মন্ড হারবারে কী কী উন্নয়ন হয়েছে তার ফিরিস্তিও তুলে ধরলেন। বললেন, ‘নিঃশব্দ বিপ্লবের কথা’

বস্তুত, অভিষেক এ রাজ্যের প্রশাসনিক কোনও পদে নেই। তিনি মন্ত্রীও নন। তবে নিজের সংসদীয় কেন্দ্রে তিনিই ‘রাজা’। নিজের মতো করে সবটা করছেন। কখনও প্রবীণ ব্য়ক্তিদের জন্য কর্মসূচি চালু করছেন, কখনও বা সেখানকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনছেন। আর এবার চালু করলেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। চিকিৎসকদের একটি দলকে কাজে লাগিয়ে সেই এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু করছেন তৃণমূল ‘সেনাপতি’। বললেন, “আগামীতে সেবাশ্রয়ই ভারতকে পথ দেখাব।”

এ দিন, হাজার-হাজার চিকিৎসকদের সামনে অভিষেক বললেন, “আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে কী কাজ করেছি প্রতিবছর মানুষকে পুস্তিকা প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দিয়েছি। নিঃশব্দ বিপ্লব করি। প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে।” অর্থাৎ চিকিৎসকদের বুঝিয়ে দিলেন কাজ কী কী হয়েছে সেখানে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন