AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NDIN Ramnavami: সৌজন্যের ছবি! রাম নবমীতে কানাইয়াকে প্রণাম কার্তিকের

NDIN Ramnavami: ইসলামপুরে রাম নবমীর মিছিল চলাকালীন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তখন শোভাযাত্রা চলাকালীন বিজেপি সাংসদ কার্তিক পাল কানাইয়াকে প্রণাম করেন।

NDIN Ramnavami: সৌজন্যের ছবি! রাম নবমীতে কানাইয়াকে প্রণাম কার্তিকের
কানহাইয়ালাল আগরওয়ালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2025 | 4:12 PM
Share

উত্তর দিনাজপুর: ইসলামপুরেও শাসক বিরোধী মিলে গেল রাম নবমীতে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। রাম নবমীতে কানাইয়াকে প্রণাম করলেন কার্তিক।

ইসলামপুরে রাম নবমীর মিছিল চলাকালীন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তখন শোভাযাত্রা চলাকালীন বিজেপি সাংসদ কার্তিক পাল কানাইয়াকে প্রণাম করেন।

কানাইয়ালাল বলেন, “এটাই রাম বাংলার উৎসবের ঐতিহ্য। ছোটর বড়দের প্রণাম করে আর বড়রা আশীর্বাদ দেয়, সেটাই হয়েছে। এটা নিতান্তই ব্যাক্তিগত।”

পাশাপাশি সাংসদ কার্তিক পালের দাবি, “আগে সবাই আমরা মানুষ, তারপর পদের হিসেব।”

রামনবমীতে বাংলার একাধিক জায়গায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি। দেখা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু বিতরণ করছেন, জল খাওয়াচ্ছেন। মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড়ের বেশ কিছু জায়গায় ধরা পড়েছে এই ছবি। আর এই বিষয়টিও প্রশংসা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি বলেন, “এটাই তো চাই। সবাই ভালভাবে সেলিব্রেশন করুন।” বিশেষ করে ভাঙড়ের কথা বলেন সিপি।

Follow Us
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?