BDO: কেজি-কেজি খাসির মাংসের বিল থেকে রাঁধুনি মাস মাইনে সব বিল পড়ত জমা,BDO-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Itahar: অভিযোগকারীদের দাবি, দিব্যেন্দুবাবুর ছাদের ওপর দোলনা বসানো, ট্রলিব্যাগ কেনা, বাড়ির কাজের মাসির বিল, মাংস কেনার খরচ সব বিল সরকারের কাছে জমা দিতেন ।এরপর আজ লোকজন নিয়ে হাজির হন বিজেপি-র সদস্যরা। গোটা ঘটনায় অভিযোগকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিসে অডিট করানোর দাবি তুলেছেন।

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট
ইটাহার: ইটাহারের বিডিও-র (BDO) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তাও আবার লিখিতভাবে অভিযোগ জমা পড়ল থানায়। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিও (BDO) দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য লিখিত দাবি জানালো ইটাহার বিধানসভার ভারতীয় জনতা পার্টির সদস্যরা।
অভিযোগকারীদের দাবি, দিব্যেন্দুবাবুর ছাদের ওপর দোলনা বসানো, ট্রলিব্যাগ কেনা, বাড়ির কাজের মাসির বিল, মাংস কেনার খরচ সব বিল সরকারের কাছে জমা দিতেন ।এরপর আজ লোকজন নিয়ে হাজির হন বিজেপি-র সদস্যরা। গোটা ঘটনায় অভিযোগকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিসে অডিট করানোর দাবি তুলেছেন। দাবি তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে সমস্ত কাজের পূর্ণাঙ্গ বিল খতিয়ে দেখার সম্পর্কেও। যদিও, দাবি উঠেছে অডিট করানোর। সরকারি পয়সায় কী করে এমএলএ এত টাকার বিল করানো হয়? তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির নেতাকর্মীরা।
এক্সিকিউটিভ কমিটির সদস্য বিজেপি নিমাই সিংহ বলেন, “MLA পার্টি অফিসে ২ লক্ষ টাকার বেশি। বিডিওর নির্দেশে কাজ হয়েছে। বিডিও-র বাড়িতে একটা ঝুলা লাগিয়েছে। হাউস কিপার যিনি রান্না করেন তাঁর মাস মাইনের চার হাজার টাকা বিল এরা পেমেন্ট করেছেন। ৮ কেজি মটনের বিল, বিডিও ট্রলি ব্যাগ নিয়েছেন।” বিডিও ইটাহার দিব্যেন্দু সরকার বলেন, “ওরা কোথা থেকে বিল এনেছে জানি না। আর পেমেন্ট একটাও করা হয়নি। ভুয়ো বিল।”
