Chandrakona: সবজি বিক্রেতাকে দেখলেই কথায় কথায় জড়িয়ে ধরতেন, বাজার করতে এসে খেলেন চুমুও, তারপর গল্প মোড় নিল অন্যদিকে
Chandrakona: সবজি বিক্রেতা মহিলাকে উত্তপ্ত করা, মাঝেমধ্যে তাঁর শরীরে স্পর্শ করা, এমনকি সুযোগ পেলেই চুম্বন করার অভিযোগে। এক ব্যক্তিকে স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে খুটিতে বেঁধে গণধোলাই দেয়ার পর স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে পুলিশের হাতে তুলে দেয়া হল তাঁকে।

ঘাটাল: সবজি বিক্রি করতে আসতেন। সেখানেই দেখা হত মহিলা সবজি বিক্রেতার সঙ্গে। তাঁর কাছ থেকেই সবজি কিনতেন সবসময়। কিন্তু সবজি কেনার ফাঁকেই অশ্লীলভাবে তাকাতেন। অভিযোগ, তাঁর শরীরও স্পর্শ করতেন বাজেভাবে। শুক্রবার সব কিছু ছাপিয়ে গেল। বাজার করতে এসে ওই মহিলাকেই জড়িয়ে ধরে চুমু খেয়ে নিলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শ্রীনগর এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি বিক্রেতা মহিলাকে উত্তপ্ত করা, মাঝেমধ্যে তাঁর শরীরে স্পর্শ করা, এমনকি সুযোগ পেলেই চুম্বন করার অভিযোগে। এক ব্যক্তিকে স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে খুটিতে বেঁধে গণধোলাই দেয়ার পর স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে পুলিশের হাতে তুলে দেয়া হল তাঁকে।
জানা গিয়েছে, শ্রীনগর বাজারের সবজি বিক্রি করতেন ওই মহিলা। ওই ব্যক্তির নাম মানসুর খান। তাঁর বাড়ি হুগলি জেলার গোঘাটের অনুপনগরে। তবে এই ঘটনায় মাঝেমধ্যেই প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। অবশেষে শুক্রবার সেই ব্যক্তিকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।
