Bangla NewsWest bengal West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 22 April 2026 Latest Updates in Bengali
live now
West Bengal Election 2026 Live: প্রথম দফার ২৪ ঘণ্টা আগে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, তৃণমূলে যোগ AJUP প্রার্থীর
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ১৩৬ জন ভোটার প্রথম দফায় ভোট দিতে পারবেন। বুধবার ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। ইডির তলব পেয়ে অভিনেত্রী নুসরত জাহান সিজিও কমপ্লেক্সে যান এদিন। দ্বিতীয় দফার ভোট প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
Calcutta High Court: ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ
ভোররাতে প্রকাশিত ট্রাইবুনালের সাপ্লিমেন্টারি তালিকাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রথম দফার ভোটের আগে মাত্র ১৩৬ জনের নাম তালিকায় স্থান পাওয়ায় বাকি আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই বিষয়টি গুরুত্ব দিয়ে আইনজীবী ঝুমা সেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যাপক হারে নাম বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে, তালিকায় স্থান না পাওয়া বাকি আবেদনকারীদের ভাগ্য কী হবে? বিষয়টি শোনার পর আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
Supplementary list: প্রথম দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ‘পাশ’ করবেন যাঁরা, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে পাশ করা কতজন প্রথম দফায় ভোট দিতে পারবেন?
কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা বলছে, মাত্র ১৩৬ জনকে ট্রাইব্যুনালে পাশ হয়ে প্রথম দফায় ভোট দেওয়ার অধিকার পেলেন।
আবার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের মধ্যে ২ জন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন।
AJUP candidate joins TMC: শওকতের হাত ধরে তৃণমূলে AJUP প্রার্থী
ভোটের আগে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টিতে (AJUP) ভাঙন। তৃণমূলে যোগ দিলেন AJUP প্রার্থী।
ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুমায়ুনের দলের প্রার্থী ইসরাফিল মোল্লা।
আম জনতা উন্নয়ন পার্টির ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইসরাফিল মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত ধরে।
ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের ঘোজেরমাঠ এলাকায় নির্বাচনী সভা থেকে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে তিনি যোগদান করেন।
Live Assembly Election 2026 News Updates in Bengali: রাত পোহালেই বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ। ভোটারদের আস্থা বাড়াতে টহলদারি করছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করল কমিশন। যাঁরা ট্রাইব্যুনালের কাছে ভোটাধিকার পেলেন, তাঁরা বৃহস্পতিবার প্রথম দফায় ভোট দেবেন। আজ (বুধবার) দিনভর রাজনৈতিক দলগুলি দ্বিতীয় দফার জন্য প্রচার শুরু করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক সভা রয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।