AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SDIN Murder Case: একটা ফোন! দশমীতে স্বামীকে শেষ করে দিলেন স্ত্রী?

Alleged extramarital affair: প্রায় দেড় বছর আগে বিকাশ ও শিউলি রায়ের বিয়ে হয়। বিকাশ পেশার খাতিরে কলকাতায় থাকতেন। সেখানে শাটারিংয়ের কাজ করতেন এবং পুজোর কিছুদিন আগে বাড়ি ফেরেন। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে স্থানীয় টোটোচালক অনুপ দাসের ঘনিষ্ঠতা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। বিকাশ এই সম্পর্কের প্রতিবাদ করায় মাঝেমধ্যেই তাদের মধ্যে বচসা বাঁধত।

SDIN Murder Case: একটা ফোন! দশমীতে স্বামীকে শেষ করে দিলেন স্ত্রী?
শুনশান বাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 4:57 PM
Share

বালুরঘাট: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কড়ই কলোনির দক্ষিণপাড়ায়। ঘটনার পর মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম বিকাশ রায় (৩৪)। তিনি একজন পরিযায়ী নির্মাণ শ্রমিক ছিলেন।

প্রায় দেড় বছর আগে বিকাশ ও শিউলি রায়ের বিয়ে হয়। বিকাশ পেশার খাতিরে কলকাতায় থাকতেন। সেখানে শাটারিংয়ের কাজ করতেন এবং পুজোর কিছুদিন আগে বাড়ি ফেরেন। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে স্থানীয় টোটোচালক অনুপ দাসের ঘনিষ্ঠতা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। বিকাশ এই সম্পর্কের প্রতিবাদ করায় মাঝেমধ্যেই তাদের মধ্যে বচসা বাঁধত।

পরিবারের দাবি, বুধবার রাতেও এই বিষয়টিকে কেন্দ্র করে বিকাশ ও শিউলির মধ্যে তুমুল বিবাদ হয়। সেই সময় ঘরে অনুপও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। এরপর বিকাশকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয় বলে সন্দেহ পরিবারের। ঘটনার পর অভিযুক্তের প্রেমিক অনুপ ঘরের জানালা দিয়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। ডাকাডাকির পর শিউলি দরজা খুললে ঘরের মেঝেতে বিকাশের রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি তদন্তের স্বার্থে ঘরটি সিল করা হয়েছে।

মৃতের কাকাতো ভাই রোহিত রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিউলি রায়কে গ্রেফতার করেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ধৃত শিউলি দাবি করেছেন, নতুন ফোন কেনাকে কেন্দ্র করে বুধবার রাতে তাঁর সঙ্গে স্বামীর ঝামেলা হয়েছিল, কিন্তু তিনি খুনের বিষয়ে কিছু জানেন না। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং পলাতক টোটোচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Follow Us