AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live News: পুরীতে লাখো ভক্তের সমাবেশ, কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

| Updated on: Jul 16, 2026 | 11:00 AM
Share

Breaking News Live Update in Bengali: আজ রথযাত্রা। সকাল থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় ভক্তদের। রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছে শ্রীক্ষেত্রে। গর্ভগৃহের রত্নসিংহাসন থেকে রথে জগন্নাথ। সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করা হচ্ছে। পথ পরিষ্কারের পরই রথের রশিতে টান পড়বে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন।

West Bengal Live News: পুরীতে লাখো ভক্তের সমাবেশ, কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পুরীর রথযাত্রা ও শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 16 Jul 2026 11:00 AM (IST)

    Rathyatra 2026: রথযাত্রায় সপরিবারে দিলীপ ঘোষ

    • আজ রথযাত্রা। সেই উপলক্ষ্যে সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
    • মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আরতি করলেন। এরপর অংশ নিলেন গোমাতা পুজোয়।
    • নিজের হাতে গো মাতাকে খাওয়ালেন, পা ধোয়ালেন এবং প্রণাম করলেন।
    • যজ্ঞানুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাঁকে।
  • 16 Jul 2026 10:50 AM (IST)

    Abhishek Banerjee: সেবাশ্রয়ে বিতর্কে আরও বিপাকে অভিষেক

    ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগে পা বাদ যায় মহিলার। আর এবার তিন বছরের শিশুর ডান হাত কাটা গেল। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর থানার অন্তর্গত বোরাহান পুর গ্রামে।

    বিস্তারিত পড়ুন, আবারও কাঠগড়ায় সেই সেবাশ্রয়, এবার ৩ বছরের শিশুর বাদ গেল ডান হাত

  • 16 Jul 2026 10:49 AM (IST)

    21 July: কাকলিরাও পালন করবেন ২১ জুলাই?

    এবার একটা নয়, একসঙ্গে চারটে একুশে জুলাই পালন হচ্ছে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তো আলাদা-আলাদা তা পালন করছেই। এর মধ্যে আবার NCPI-ও একুশে জুলাইয়ে আলাদা স্মরণসভা করবে বলে জানা যাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তেমনই বললেন। অপরদিকে, আগে থেকেই কংগ্রেস শহিদ স্মরণ করে থাকে। ফলে, এবার তিলোত্তমা সাক্ষী থাকতে পারে চারটে শহিদ স্মরণের।

    বিস্তারিত পড়ুন, ‘পৃথিবীর সকল শহিদদের সম্মানে’ এবার কাকলিরাও আলাদা ২১ জুলাই পালন করবেন

  • 16 Jul 2026 10:46 AM (IST)

    Rathyatra 2026: ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

    কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    •  সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধন হবে।
    •  দুপুর ১২টা নাগাদ ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে।
    • রথটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মাঝে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড এবং আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছবে।
  • 16 Jul 2026 10:42 AM (IST)

    Puri Rath Yatra 2026: আজ রথযাত্রা, লাখো ভক্তের সমাগম পুরীতে

    পুরীতে শুরু রথযাত্রা। সকাল থেকেই জগন্নাথ মন্দিরে লাখো ভক্তের সমাগম।

    • গর্ভগৃহের রত্নসিংহাসন থেকে রথে জগন্নাথ। সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করা হচ্ছে।
    • পথ পরিষ্কারের পরই রথের রশিতে টান পড়বে।
    • বিকেল চারটের পর থেকে রথের রশিতে টান দেবেন লাখো ভক্ত।
    • জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন।

আজ রথযাত্রা। সকাল থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় ভক্তদের। রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছে শ্রীক্ষেত্রে। গর্ভগৃহের রত্নসিংহাসন থেকে রথে জগন্নাথ। সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করা হচ্ছে। পথ পরিষ্কারের পরই রথের রশিতে টান পড়বে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। এদিকে, বাংলার একাধিক প্রান্তে রথযাত্রার আয়োজন চলছে জোরকদমে। মায়াপুর ইসকন থেকে কোচবিহার সর্বত্র একই ছবি। এদিকে, কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published On - Jul 16,2026 10:38 AM

Follow Us