West Bengal Update: শ্যামাপ্রসাদ ভারতীয় জনসংঘের বীজ বপন করেছিলেন, এখন সেটা বটবৃক্ষ হয়েছে: শাহ
BreakingNews Update in Bengali: বারুইপুরের ঘটনায় গতকালই একজনকে গ্রেফতার করা হয়। আজ সকাল পুলিশের জালে আরও এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।অন্যদিকে, কমিশনে নথি জমা দেবে মমতা ও ঋতব্রত শিবির। দলের রাশ কার হাতে সিদ্ধান্ত নেবে জ্ঞানেশ কুমার।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে তিন। ঘটনায় ইতিমধ্যেই ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। বারুইপুরের সুপারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। গতকালই একজনকে গ্রেফতার করা হয়। আজ সকালে পুলিশের জালে আরও এক অভিযুক্ত। এদিকে, আজ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে এদিন রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১২৫ ফুটের মূর্তি স্থাপন করা হবে ইকোপার্কে। তারই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শাহ। অন্যদিকে, কমিশনে নথি জমা দেবে মমতা ও ঋতব্রত শিবির। দলের রাশ কার হাতে সিদ্ধান্ত নেবে জ্ঞানেশ কুমার। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে ।
LIVE NEWS & UPDATES
-
কী বলছেন মুখ্যমন্ত্রী?
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: শ্যামাপ্রসাদের জন্যই ভারতে হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিণ সত্যিকে স্বাধীনতার পর কংগ্রেসীরা, ও পরে সিপিএম ও তৃণমূল আসল সত্যিকে ভুলিয়ে দিয়েছে।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: আগে বিধানসভার নাম ছিল আইনসভা। সেখানে শ্যামাপ্রসাদের নেতৃত্বে ৫৮-২১ ভোটে ভারত ভুক্তি হয়। এর থেকে বড় কিছু বলব না। আমাদের বাঙালি হিন্দুদের হোম ল্যান্ড দিয়ে গিয়েছেন তিনি। অথচ তাঁকে যাথাযথ সম্মান জানানো হয়নি। তাঁর কথা কোথাও পাঠপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: অমিত শাহজি ফোন করে বলেছিলেন, শুভেন্দু শ্যামাপ্রসাদের জন্মদিন বড় করে পালন করো। সেই কথা রাখতেই আজ সব সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী: পুরো বছর ধরে কাজ করব। শ্যামাপ্রসাদের দেখানো পথে চলব
-
Amit Shah at Milan Mela: মিলন মেলায় অমিত শাহ
- শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিলন মেলায়। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ।
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী মাখনলাল সরকারকে এদিন মঞ্চে বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
- মিলন মেলায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “শ্যামাপ্রসাদ অনেক কাজ করেছেন তাঁর ক্ষুদ্র জীবনে। ভারতীয় জনসংঘের বীজ বপন করেছিলেন। এখন সেটা বটবৃক্ষ হয়েছে।”
- শাহ আরও বলেন, “শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না। কাশ্মীরের জেলে মৃত্যু হয়। কংগ্রেস তাঁর মৃত্যুর তদন্ত করেনি। আর এখন মোদী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।”
-
-
Mamata Banerjee: প্রতিবাদে পথে নামলেন মমতা
- বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তন মুখ্যনন্ত্রী মমতা। হাতে মোমবাতি নিয়ে মোমবাতি মিছিলে শামিল হয়েছেন তিনি।
- রবিবার কালীঘাট-পন্থী তৃণমূলের তরফে অভিযোগ ওঠে, মমতা বন্দ্যোপাধ্য়ায় বারুইপুরে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। সোমবার প্রতিনিধি হিসেবে বারুইপুরে যান দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়।
-
Shah-Prosenjit: প্রসেনজিতের বাড়িতে শাহ, বাড়ছে জল্পনা
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে সোমবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- আর তারই ফাঁকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গেলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিকরা।
- প্রসেনজিতের বাড়িতে শুধুমাত্র ‘সৌজন্য সাক্ষাৎ’ করতেই শাহ গেলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বিস্তারিত পড়ুন: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ অমিত শাহ, জোর জল্পনা
-
Amit Shah: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে শাহ
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে যান শাহ।
- কিছুক্ষণ থাকেন সেখানে। শ্যামাপ্রাসাদের পৈতৃক বাড়ি ঘুরে দেখেন।
- শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়ে মিলনমেলার উদ্দেশে রওনা দেন শাহ।
-
-
- এ যেন নেই রাজ্য। ২৮ মাস উপাচার্য নেই। এই মুহর্তে নেই রেজিস্ট্রার, কন্ট্রোলার, ফিনান্স অফিসার। এছাড়াও শয়ে শয়ে শূন্য পদ। পরীক্ষা ব্যবস্থা চালায় যে সংস্থা, তার বকেয়াও এক কোটির টাকার বেশি। তারাও পরীক্ষা নিতে চাইছে না। এই পরিস্থিতিতে দশ দিন পরীক্ষা পিছিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
- সোমবার জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, “একা কুম্ভ হয়ে আমি দায়িত্বে আছি। বাকি সব পদ ফাঁকা। আইনি জটে উপাচার্য নিয়োগ হচ্ছে না। সাত বছর সমাবর্তন হয়নি। পরীক্ষা পদ্ধতি চালায় যে সংস্থা, বকেয়া থাকায় তারাও কাজ করতে চাইছে না। ফলে পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে দশ দিন। কীভাবে চলব?”
বিস্তারিত পড়ুন: ‘নেই’-র দীর্ঘ তালিকা, পরীক্ষাই পিছিয়ে দিতে হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে
-
Amit Shah: কলকাতায় শাহ, ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নিলেন
- কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যরা।
- কলকাতা বিমানবন্দর থেকে ইকো পার্কে আসেন শাহ। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি হবে। সেই মূর্তির শিলান্যাস করলেন শাহ।
-
বামেদের বারুইপুর অভিযানে উত্তেজনা
বামেদের বারুইপুর অভিযানে উত্তেজনা। জানা গিয়েছে, বারুইপুর থানায় বামেদের ডেপুটেশন দেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টির মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা।
বারুইপুর থানার সামনে উত্তেজনা
-
বারুইপুরের ঘটনায় পুলিশের জালে আরও এক
বারুইপুরের ঘটনায় পুলিশের জালে আরও এক। আগেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
-
ধর্ষণ করেই খুন, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে
বারুইপুরে ধর্ষণ করেই খুন করা হয়েছে নাবালিকাকে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রথামিক রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ রয়েছে, নাবালিকার যৌনাঙ্গে একাধিক ক্ষত রয়েছে। মাথায় ভারী বস্তুর আঘাত রয়েছে। গলা ও ঘাড়েও আঘাত রয়েছে। নির্যাতনের পর জলে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সূত্রের খবর এমনটাই
-
মিত্র ইন্সটিটিউশনের সংস্কারে ২৫ লক্ষ টাকা দেবেন মুখ্যমন্ত্রী
- শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে মিত্র ইন্সটিটিউশনে উপস্থিত শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার দুটি ভূমিকা। একটি মুখ্যমন্ত্রী হিসাবে। একটি বিধায়ক হিসাবে।”
- দুই শিক্ষা মন্ত্রী আছেন। পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা ছিল তা আগামী শিক্ষা বর্ষে থাকবে।
- ঘরে ঘরে পূজিত হবেন শ্যামাপ্রসাদ। বাম-তৃণমূল শ্য়ামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিলেন।
- আমি অত্যন্ত গর্বিত। এই বিদ্যালয়ের পরম্পরা ধরে রাখার দায়িত্ব আমার উপরে অর্জিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি আমি পুর্নগঠন, পুনরায় সংস্কার করব।
- ১২৫ তম বর্ষে আমার কাজ এই বিদ্যালয়কে কীভাবে সাজিয়ে তোলা যায়। বিগত দিনের যাঁরা সংসদ সদস্য, বিধায়ক ছিলেন। তাঁরা কিছুই করেননি। আমি বিদ্যালয় শিক্ষা মন্ত্রীকে বলেছি যে যাতে সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায়। বিধায়ক তহবিল থেকে বিদ্যালয়ের সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা দেব এই আর্থিক বর্ষে।
- অটল বিহারী বাজপেয়ীর নামাক্তিত যে স্কিম রয়েছে, তার অন্তর্ভুক্ত করার জন্য উচ্চ শিক্ষা সচিবকে বলব
-
বারুইপুরে যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল
- বারুইপুর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ইতিমধ্যেই ৫ সদস্যের প্রতিনিধি দল রওনা দিয়েছেন।
- যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে যাচ্ছেন দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায়।
- নাবালিকা খুনে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তভার নিয়েছে সিট।
- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাঁচজন বা তার বেশি জমায়েত করতে পারবেন না।
- প্রতিনিধি দল পাঠাচ্ছে বাম, কংগ্রেস ও আইএসএফ-ও।
-
তৃণমূল কার? আজ কমিশনে মমতা ও ঋতব্রত শিবির
- তৃণমূল কার? আজ কমিশনে নথি জমা দেবে মমতা শিবির ও ঋতব্রত শিবির। দুপুর সাড়ে বারোটা নাগাদ জাতীয় নির্বাচন কমিশনে তথ্য এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারে মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস।
- প্রাথমিকভাবে ঠিক ছিল, শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিনিধি পাঠাতে পারেন মমতা।
- গত সপ্তাহে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর শিবিরের মোট ১০ জন বিধায়ক। শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেবেন তাঁরা।
- আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে দুই পক্ষকেই নথি জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
-
রেড রোডে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা শুভেন্দুর
রেড রোডে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল আর এন রবি, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়রা।
-
শ্যামাপ্রসাদ স্মরণ প্রধানমন্ত্রী মোদীর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর অবদানকে স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- দেশ গড়ার কারিগর শ্যামাপ্রসাদ: মোদী
- দেশের অখণ্ডতা রক্ষায় আত্মত্যাগ করেছেন শ্যামাপ্রসাদ : মোদী
- শ্যামাপ্রসাদের আত্মত্যাগ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে : মোদী
-
শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দু-শমীকদের
- শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে আজ সরকারি ছুটি। জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে বিজেপি সরকার।
- মুরলীধর সেন লেনের বিজেপির সদর দফতরে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিকে পুষ্প প্রদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- মধ্যমগ্রামে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত ভট্টাচার্য।
-
মমতাকে খোঁচা দিলীপের
রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ বিপুল পুলিশে বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, হাউজ় অ্যারেস্ট করে রাখা হয়েছে তাঁকে। সরব হন কালীঘাট তৃণমূলের নেতা-নেত্রীরাও। দিদিকে আটকাতেই এত পুলিশ? প্রশ্ন তোলেন তাঁরা। এবার এই ঘটনায় মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতার বাড়ির সামনে এত পুলিশ মোতায়েনের কারণ কী, তাও জানিয়েছেন মন্ত্রী।
‘যদি কেউ ডিম ছোড়ে…’ মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের
-
মমতার বাড়ির সামনে ফের পুলিশ
- সোমবার সকালে ফের মমতার বাড়ির সামনে পুলিশ।
- রবিবার সন্ধের পর পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছিল।
- মধ্যরাতেই সরানো হয় সেই পুলিশবাহিনী।
- কিন্তু, সকাল হতেই দেখা যায় কালীঘাটে ফের মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
-
বারুইপুরের ঘটনায় গ্রেফতার দুই
- বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে দুই।
- গতকালই একজনকে গ্রেফতার করা হয়।
- আজ সকাল পুলিশের জালে আরও এক অভিযুক্ত।
- আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- তিনটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিট।
Published On - Jul 06,2026 9:48 AM
