West Bengal Update News: এইসব করে আমার মাথা নত করানো যাবে না: অভিষেক
West Bengal News: রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পদক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠনে সিলমোহর দিয়েছে শুভেন্দুর মন্ত্রিসভা। এবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারই তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা। তার আগে আজ, ফলতায় রোড শো।

ফলতায় বাকি থাকা নির্বাচনের আর মাত্র একদিন বাকি। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার প্রচারে পুরোদমে ময়দানে নেমেছে বিজেপি। মঙ্গলবারও সেখানে রোড শো করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ কিলোমিটার রোড শো করার কথা তাঁর। আগামী বৃহস্পতিবার নির্বাচন। ফলে আজ, মঙ্গলবারই সেখানে প্রচারের শেষ দিন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ময়দানে দেখা যায়নি।
LIVE NEWS & UPDATES
-
অন্নপূর্ণা যোজনায় অনুমোদন বিজেপি সরকারের
অন্নপূর্ণা যোজনায় অনুমোদন বিজেপি সরকারের। অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। ১ জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যাবে তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন একেবারে বিবৃতি জারি যাবতীয় বিষয় বিশদে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যেমন বয়সীমার কথা উল্লেখ রয়েছে তেমনই কারা পাবেন, কারা পাবেন, কী শর্ত সবই জানিয়ে দেওয়া হয়েছে।
-
Supreme Court: মাদ্রাসায় নিয়োগ নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা সুপ্রিম কোর্টের
- গত কয়েক বছরে রাজ্যে শিক্ষক নিয়োগে নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে।
- মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীরা।
- এই আবহে মাদ্রাসাগুলিতে নিয়োগ নিয়ে মামলায় মাদ্রাসার পরিচালন সমিতি ও পূর্বতন সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
বিস্তারিত পড়ুন: ‘পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর’, মাদ্রাসা মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট?
-
-
জাহাঙ্গিরের লড়া নিয়ে মুখ খুলল তৃণমূল
কলকাতা: মঙ্গলবার দুপুরে হঠাৎ সাংবাদিক বৈঠক করে ফলতার (Falta) তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) জানান তিনি ভোটে লড়াই করছেন না। এরপর থেকেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত। তবে কি দল থেকেই তাঁকে নিষেধ করা হয়েছে? নাকি এটা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত ভোটে না লড়ার? অবশেষে সেই বিষয়টিই বিবৃতি দিয়ে জানাল তৃণমূল (TMC)। এ দিন, এক্স হ্যান্ডেলে রাজ্যের প্রাক্তন শাসকদল লেখে,”নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গির খানের ব্যক্তিগত সিদ্ধান্ত । দলের সিদ্ধান্ত নয়।”
বিস্তারিত পড়ুন: TMC on Jahangir Khan: জাহাঙ্গির লড়ছেন না কেন? অবশেষে মুখ খুলল তৃণমূল
-
Malda: বাড়িতে ডেকে যুবতীর সঙ্গে যা করলেন তৃণমূল কর্মী, ছি ছি পড়ে গেল
- বাড়িতে ডেকে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। যুবতীর আর্ত চিৎকার যাতে ঘরের বাইরে না যায়, সেজন্য তারস্বরে হোম থিয়েটার চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
- পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত তৃণমূল কর্মীকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওল্ড মালদায়।
- যদি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল কর্মী। অন্যদিকে, ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে যুবতীর পরিবার।
বিস্তারিত পড়ুন: তারস্বরে হোম থিয়েটার চালিয়ে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কর্মী
-
বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: অভিষেক
বাড়িতে নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে। এসব করে আমার মাথা নত করা যাবে না । বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না। বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে।” তিনি আরও বলেন, “এই সরকার সংখ্যালঘুদের নিশানা করছে। বুলডোজার দিয়ে দোকান ভাঙছে। এই সরকার সংবিধানের ধারণাকে নস্যাৎ করছে।”
-
-
Abhishek Banerjee: ভাঙা হবে অভিষেকের বাড়ির অবৈধ অংশ
আভাস আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কলকাতা পৌরনিগমের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে ‘শান্তিনিকেতন’, কালীঘাটের বাড়িতে! ২ দিন আগেই কলকাতা পৌরনিগমের আধিকারিকরা ইন্সপেকশনে এসেছিলেন। সূত্রের খবর, তাঁরা দেখে গিয়েছিলেন শান্তিনিকেতনে ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে।
বিস্তারিত পড়ুন : অবৈধ অংশ! এবার অভিষেকের বাড়ি হবে ভাঙ, পুরনিগমের কড়া চিঠি
-
ফলতায় ‘ওয়াকওভার’ দিলেন ‘পুষ্পা’ জাহাঙ্গির, শেষমেশ ঝুঁকেই গেলেন
‘পুষ্পা ঝুকেগা নেহি…’ বলা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান শেষমেশ কি ঝুকেই গেলেন? কারণ, ২১ মে ছিল ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুর্নভোট। আর তার আগে বিরাট ঘোষণা করলেন জাহাঙ্গির।
পরিষ্কার জানালেন, আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। সাংবাদিক বৈঠক করে বললেন, ফলতার সাধারণ মানুষের শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন।
বিস্তারিত পড়ুন: Falta Assembly Election: ফলতায় ‘ওয়াকওভার’ দিলেন ‘পুষ্পা’ জাহাঙ্গির, শেষমেশ ঝুঁকেই গেলেন
-
TMC on Jahangir: জাহাঙ্গির সরে গেলেন, কী বলছে তৃণমূল?
The decision taken by Jahangir Khan to withdraw from the Falta re-poll is his personal decision and not that of the party.
Since the election results were declared on 4th May, more than 100 of our party workers have been arrested in Falta AC alone. Several party offices have…
— All India Trinamool Congress (@AITCofficial) May 19, 2026
-
Jahangir Khan: ফলতার ভোটে নেই জাহাঙ্গির
- ২১ মে ছিল ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুর্নভোট। আর তার আগে বিরাট ঘোষণা করলেন জাহাঙ্গির। পরিষ্কার জানালেন, আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না।
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। সাংবাদিক বৈঠক করে বললেন, ফলতার সাধারণ মানুষের শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন।
-
Biswa Bangla: সবুজ কাপড়ে ঢাকা পড়ল বিশ্ব বাংলার লোগো
দিল্লির বঙ্গভবনে সবুজ কাপড়ে ঢাকা পড়ল বিশ্ব বাংলার বিজ্ঞাপন এবং লোগো। নতুন সরকার শপথ গ্রহণের ১০ দিনের মাথায় সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হল বঙ্গভবনের দেওয়ালে টাঙানো একের পর এক বিজ্ঞাপন।
-
Park Circus: পাথর ছোড়ার পুনর্নির্মান করছে পুলিশ
- এই প্রথম এই ধরনের ঘটনার পুনর্নির্মান করা হচ্ছে। আগে সাধারণত খুন, চুরি, ডাকাতির ঘটনায় এই ধরনের পুনর্নির্মাণ করা হত।
- পার্ক সার্কাস সেভেন পয়েন্টে আনা হল গ্রেফতার হওয়া চার জন অভিযুক্তকে। যাঁরা আগের দিন পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ।
- তাঁদের নিয়ে ঘটনার পুনর্নির্মান করছে পুলিশ।
- কোন গলি থেকে লোকজন জড় হয়েছিল, কোথা থেকে ইঁটের টুকরো এবং ঢিল এনে রাখা হয়েছিল, সে সব দেখতেই এই পুনর্নির্মান।
-
Suvendu Adhikari: জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
- ফলতায় মন্দিরে পুজো দিয়ে শেষদিনের প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী।
- ১৫ কিলোমিটার রোড শো করছেন মুখ্যমন্ত্রী।
- শেষদিনেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাউকেই দেখা গেল না প্রচারে।
-
TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী ঘনিষ্ঠ ছোট্ট
- বিধাননগর উত্তর থানায় গ্রেফতার করা হল অভিজিৎ পোল্লে ওরফে ছোটকে।
- সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতা।
- বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী দোকানদারদের কাছ থেকে তোলা আদায় করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
- কারও কাছে হাজার, কারও কাছ থেকে দু’হাজার টাকা তোলা তুলতেন তিনি।
- এক অস্থায়ী দোকানদার অভিযোগ করলে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় ছোট্টকে।
- মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আজ বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।
-
Park Circus Arrest: পার্ক সার্কাস-কাণ্ডে গ্রেফতার মোট ৪৬
- গত রবিবার পার্ক সার্কাসে প্রতিবাদ জানাতে জড় হন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।
- সেই ঘটনায় ফের গ্রেফতার করা হল ৭ জনকে। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৪৬।
- আজ বেলা ১১ টা নাগাদ ঘটনাস্থলে বেশ কয়েকজন অভিযুক্তকে নিয়ে তদন্ত করা হবে।
Published On - May 19,2026 10:22 AM
