AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাহাড় থেকে পিকনিক সেরে ফেরার পথে গাড়িতে ভয়াবহ আগুন, মৃত এক

স্থানীয়দের অনুমান, শীতের রাতের ঘন কুয়াশার জন্য রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি ঘটে।

পাহাড় থেকে পিকনিক সেরে ফেরার পথে গাড়িতে ভয়াবহ আগুন, মৃত এক
বিধ্বংসী আগুনে পুড়ছে সেই ওয়াগনার , নিজস্ব চিত্র
| Updated on: Dec 25, 2020 | 11:47 PM
Share

জলপাইগুড়ি : বড়দিনের ছুটিতে পিকনিক(Picnic) সেরে নিজেদের গাড়ি করে ফিরছিলেন তিন যুবক। পাহাড়ি রাস্তা ধরে আসার পথে রায়গঞ্জ ব্লকের পাপড় ক্ষেতির কাছে নিমগোলাই এলাকায় তাঁদের ওয়াগনার গাড়িটি আচমকাই পাহাড়ের গায়ে ধাক্কা মারে। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন(Fire) ধরে যায় গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান থানার পুলিস। গাড়ি থেকেই আহতদের উদ্ধার করা হয়। কালিম্পং জেলার এক পদস্থ পুলিস আধিকারীক জানান, এই অগ্নিকাণ্ডে বাকি দুই যাত্রী গুরুতর জখমের শিকার। স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। তবে, পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়ায় দমকল পৌঁছতে পারেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ফের অগ্নিকাণ্ড শহরে, নিমতার তিনতলা বাড়ির একাংশ পুড়ে ছাই

বড়দিন থেকে মূলত পিকনিক শুরু হয় উত্তরবঙ্গে। পিকনিক(Picnic) সিজনের প্রথম দিনেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই তিন যুবক করোনা আতঙ্ক ভুলে ছোট গাড়ি নিয়ে ফুলবাড়ি থেকে কালিম্পংয়ের লাভা তে পিকনিক করতে গিয়েছিলেন।

স্থানীয়দের অনুমান, শীতের রাতের ঘন কুয়াশার জন্য রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি ঘটে।

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই পাহাড়ের গায়ে ধাক্কা মারে গাড়িটি। তবে, কোনও যাত্রী মদ্যপ ছিলেন কিনা কিংবা, গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল কি না তা খতিয়ে  দেখছে গরুবাথান থানার পুলিস।

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?