Weather Update: কালীপুজোয় শীতের আমেজ, সোমবার থেকে বড় পরিবর্তন আবহাওয়ায়, ফের বৃষ্টিতে ভাসবে বাংলা?
West Bengal Rain Update: কালীপুজোর পরেই বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই আকাশের মুখভার থাকবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্জ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

কলকাতা: কালীপুজোয় (Kali Puja Weather) রাজ্যজুড়ে শীতের আমেজ। পারদ ক্রমশ নামছে। গত দুই দিন ধরেই শহরে ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডার শিরশিরানি (Bengal Weather Update)। আবার বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোয়েটার,চাদর ব্যবহার করাও শুরু করেছে দিয়েছেন অনেকে। তাহলে কি এবার নভেম্বরের শুরুতেই শীত (Winter Update) পড়ে গেল? আলিপুর আবহাওয়া দফতর বলছে, শীত আসতে এখনও অনেক দেরি। পারদ পতনও সাময়িক। কালীপুজোর পর থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন হবে।
কালীপুজোর আবহাওয়া
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কালীপুজোয় বৃষ্টি হবে না। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পাশাপাশি পারদও কিছুটা কমবে। পূর্বাভাস মতোই তাপমাত্রা নিম্নমুখী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ দিনভর আবহাওয়া একইরকম থাকলেও সোমবার থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন দেখা যাবে।
আবহাওয়ার পরিবর্তন: দক্ষিণবঙ্গ
কালীপুজোর পরেই বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই আকাশের মুখভার থাকবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্জ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গ
রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।
সোমবার বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস বইবে। দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বর্জ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই-এক জায়গায় দমকা বাতাস বইতে পারে।
বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে তিন জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।
