West Bengal Live News: দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Breaking News Live Update in Bengali: সোমবার সকাল থেকেই অ্যাকশনে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের অফিসে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্যদিকে দিল্লিতে তৃণমূলের সদর দফতরে হাজির ইডি। জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে।

LIVE NEWS & UPDATES
-
Sumit Roy: অভিষেকের পিএ সুমিত রায়কে তলব পুলিশের
- আজ অভিষেকের পিএ সুমিত রায়কে তলব পুলিশের।
- বিজ্ঞাপনের টাকা তছরূপের অভিযোগ সংক্রান্ত মামলায় তলব করা হয়েছে।
- সুমিতের বিরুদ্ধে কলকাতা পুরসভার এক কর্মীর অভিযোগের ভিত্তিতে সুমিতকে ডেকে পাঠিয়েছে শেক্সপিয়র সরণি থানা।
- সোমবার বেলা ১২টা নাগাদ তলব করা হয়েছে সুমিতকে।
-
ED Raid: দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডি
- দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডি-র অভিযান।
- সোমবার সকালেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে পৌঁছন ইডি আধিকারিকরা।
- জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি নাদিমুল হকের নামে তালিকাভুক্ত।
- এই বাড়িতে থাকেন না নাদিমুল হক।
- তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়।
বিস্তারিত পড়ুন, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডি! কীসের খোঁজে এলেন আধিকারিকরা?
-
-
Nadimul Haque: তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডির হানা
সকাল সকাল অভিযান নাদিমুল হকের অফিসে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জানা গিয়েছে, পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে ইডি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন।
বিস্তারিত: তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডির হানা, লাগিয়ে দেওয়া হল তালা!
-
Abhishek Banerjee Office: সুপ্রিম কোর্টে আজ ক্যামাক স্ট্রিট কাণ্ডের শুনানি
- সুপ্রিম কোর্টে আজ ক্যামাক স্ট্রিট কাণ্ডের শুনানি।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস।
- আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে শুনানি রয়েছে।
- কলকাতা পুরসভার কমিশনার সহ শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।
আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে নামফলক খুলে দেওয়ার ঘটনার শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আজ সেই মামলার শুনানি রয়েছে। সোমবার সকাল থেকেই অ্যাকশনে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের অফিসে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্যদিকে দিল্লিতে তৃণমূলের সদর দফতরে হাজির ইডি। জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে পুজো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Published On - Sep 07,2026 8:52 AM
