AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live: সংকটজনক অবস্থা শিল্পী যোগেন চৌধুরীর, ভর্তি বেসরকারি হাসপাতালে

Kolkata-West Bengal Live Updates: আজ অভিশপ্ত চোরবাগানের প্রতিমা বিসর্জন। এক সপ্তাহ আগে, সপ্তমীর রাতে চোরবাগানে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১ জনের প্রাণহানি হয়। ইতিমধ্যেই তদন্তের জন্য সিট গঠন হয়েছে। মণ্ডপ অক্ষত রেখেই প্রতিমা বের করা হবে। সেই জন্য মণ্ডপের সামনের অংশ কাটা হয়েছে।

West Bengal News Live: সংকটজনক অবস্থা শিল্পী যোগেন চৌধুরীর, ভর্তি বেসরকারি হাসপাতালে
যোগেন চৌধুরীImage Credit: Facebook
| Updated on: Oct 25, 2026 | 8:12 AM
Share

আজ অভিশপ্ত চোরবাগানের প্রতিমা বিসর্জন। এক সপ্তাহ আগে, সপ্তমীর রাতে চোরবাগানে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১ জনের প্রাণহানি হয়। ইতিমধ্যেই তদন্তের জন্য সিট গঠন হয়েছে। মণ্ডপ অক্ষত রেখেই প্রতিমা বের করা হবে। সেই জন্য মণ্ডপের সামনের অংশ কাটা হয়েছে। এদিকে, মদন মিত্র ঘনঘন রঙ বদল করছেন। গতকালই দুপুরে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আল্টিমেট তৃণমূল। রাতেই আবার পাল্টি খেয়ে বললেন যে মমতা তাঁর নেত্রী ছিলেন। অরুণাচল প্রদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফেও বিবৃতি দেওয়া হল। ভারতের  তরফে বলা হল, চিনের লাল ফৌজ যদি নির্দিষ্ট পেট্রোলিং প্যাটার্ন থেকে সরে আসে, তাহলেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ভারত-চিনের সম্পর্কের উন্নতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা থাকা জরুরি বলেও জানিয়েছে ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Oct 2026 09:18 PM (IST)

    অসুস্থ যোগেন চৌধুরী

    সংকটজনক অবস্থা শিল্পী যোগেন চৌধুরী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক

  • 24 Oct 2026 02:03 PM (IST)

    লাদাখ-অরুণাচলে প্রতিনিধি দল পাঠানোর দাবি কংগ্রেসের

    • এবার লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্তে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি জানাল কংগ্রেস।
    • কংগ্রেসের তরফে দাবি, সরকারের দাবি মত লাদাখ এবং অরুণাচলের সীমান্তবর্তী ভূখণ্ড যদি ২০২০ সালের পূর্ববর্তী অবস্থায় থাকে তাহলে সেই এলাকায় বিরোধীদের সামিল করে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠক প্রধানমন্ত্রী।
  • 24 Oct 2026 02:02 PM (IST)

    দিল্লি পুলিশকে পাঠ দেবেন অমিত শাহ

    সিজেপি এবং বিরোধীদের লাগাতার কমিশন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আজ সরাসরি দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • 24 Oct 2026 02:02 PM (IST)

    চোরবাগান কাণ্ডে ৬০ জনের বয়ান সংগ্রহ

    • চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা, যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আহতও। এছাড়াও ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের জন‍্য পুলিশের বেশ কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মী এবং এলাকার মানুষের বয়ান রেকর্ড করা হয়েছে। মূলত তারা ঘটনার মুহূর্তে কি ঘোষণা শুনেছিলেন? তা জানতে চাইছে পুলিশ।
    • পাশাপশি ধৃত সেন্টু এবং কালিয়ার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে চায় পুলিশ। ভয়েস স্যাম্পেল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাতে চলছে লালবাজারের গোয়েন্দারা। এমনটাই খবর।
    • গোয়েন্দাদের দাবি, ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা করার কাজ চলছে। একাধিক ফুটেজ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।
    • সূত্রের খবর, ইতিমধ্যেই ৩-৪ জনের কাছ থেকে ঘটনার সময়কার মাইকিংয়ের অডিও ভিডিয়ো সংগ্রহ করেছে পুলিশ। ভিডিয়ো ফুটেজের অডিয়োর সঙ্গে ধৃতদের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে।
  • 24 Oct 2026 11:44 AM (IST)

    অরুণাচল প্রদেশ নিয়ে কী বলল কেন্দ্র?

    • বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে আইটিবিপির জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর বলেন যে অরুণাচল প্রদেশের সীমান্তে বেশ কিছু জায়গায় সংঘর্ষ চলছে।
    • বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত-চিন সীমান্তে চিনা সেনা নির্দিষ্ট টহলদারির নিয়ম থেকে সরে এলেই মাঝেমধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ভুল বোঝাবুঝি এবং ভুল পদক্ষেপ এড়াতে দুই দেশই কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাবে।”
  • 24 Oct 2026 11:43 AM (IST)

    দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে যাবেন অমিত শাহ

    • সিজেপি এবং বিরোধীদের লাগাতার নির্বাচন কমিশন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে আজ সরাসরি দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
  • 24 Oct 2026 11:42 AM (IST)

    কবে আছড়ে পড়বে সাইক্লোন ‘অর্ণব’?

    • আন্দামানের কাছেই অবস্থান করছে নিম্নচাপ। শীঘ্রই গভীর ও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। আর তারপরই বঙ্গোপসাগর তোলপাড় করবে বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’ (Cyclone Arnab)।
    • আগামী সপ্তাহে মঙ্গলবার, বুধবারের মধ্যে সেই ঝড়ের প্রভাব বেশ বোঝা যাবে বাংলায়। অন্যদিকে, পুজোর ছুটিতে যাঁদের বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদেরকেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
    • পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোতে পারে উত্তর-পশ্চিম দিকে। এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশায়।
    • সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেই নিম্নচাপ। আর তার জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Published On - Oct 24,2026 11:39 AM

Follow Us