AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinmay Krishna Das: জেলে গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস, জামিনের শুনানির আগেই হঠাৎ কী হল?

Bangladesh: বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতে বারবার খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আর্জি। আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের।

Chinmay Krishna Das: জেলে গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস, জামিনের শুনানির আগেই হঠাৎ কী হল?
চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 30, 2024 | 11:29 AM
Share

ঢাকা: গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের চট্টগ্রামের জেলে কারাবন্দি রয়েছেন তিনি। সেখানেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। জেলে ঠিক মতো চিকিৎসা পরিষেবাও মিলছে না বলেই জানা গিয়েছে। আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে। চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলির দাবি, জেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণকে। যদিও আরেকটি সূত্রে খবর, রবিবারই জেলে চিন্ময় কৃষ্ণকে দেখতে আসেন চিকিৎসকরা। তাঁকে ওষুধও দেওয়া হয়েছে।

বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতে বারবার খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আর্জি। আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের।

এদিকে, চিন্ময় কৃষ্ণের সুস্থতার দাবি করে ইসকনের তরফে ২০২৫ সালের প্রথম দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের মন্দিরগুলিতে এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Follow Us
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?