AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা হাসিনাকে উৎখাত করলাম, আমরাই বাদ?’, নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতেই শুরু খণ্ডযুদ্ধ, আজ ঢাকা স্তব্ধ করার হুঁশিয়ারি

Bangladesh Clash: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম এবং তাদের শীর্ষকর্তাদের নাম ঘোষণার পরই অশান্তি শুরু হয়। মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, নতুন সংগঠনের কমিটিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পদ পেয়েছেন।

'আমরা হাসিনাকে উৎখাত করলাম, আমরাই বাদ?', নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতেই শুরু খণ্ডযুদ্ধ, আজ ঢাকা স্তব্ধ করার হুঁশিয়ারি
ঢাকায় ছাত্রদের মধ্যে সংঘর্ষ।Image Credit: X
| Updated on: Feb 27, 2025 | 10:00 AM
Share

ঢাকা: বাংলাদেশে আত্মপ্রকাশ নতুন দলের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তাদের উদ্যোগেই তৈরি হল নতুন ছাত্রসংগঠন। নাম দেওয়া হয়েছে “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”। এদিকে দলের ঘোষণাকে কেন্দ্র করেই বেধে গেল খণ্ডযুদ্ধ। শিক্ষার্থীদের মধ্যে স্লোগান, তুমুল মারপিট, ধস্তাধস্তি চলল রাতভর। বুধবার রাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়। আজ ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারী পড়ুয়ারা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম এবং তাদের শীর্ষকর্তাদের নাম ঘোষণার পরই অশান্তি শুরু হয়। মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, নতুন সংগঠনের কমিটিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পদ পেয়েছেন। তাদের বক্তব্য, তারাই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন, সামনে থেকে লড়াই করেছিলেন। কিন্তু ছাত্রদের নতুন সংগঠনে তাদেরই উপেক্ষা করা হয়েছে। এই অভিযোগেই বিক্ষোভ-অশান্তি শুরু হয়। রাত ৮টা থেকে মধ্য রাত পর্যন্ত রাস্তা অবরোধ করে পড়ুয়ারা।

যদি সংগঠনে তাদের যথাযোগ্য স্থান না দেওয়া হয়, তবে আজ ঢাকা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ দেখাবে।

প্রসঙ্গত, গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ স্থানীয় ৬টি পদের ৫টিতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি পদে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদের আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক। সদস্যসচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসানকে, তিনিও প্রাক্তন সমন্বয়ক।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ