AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বাংলাদেশে থাকতে গেলে হিন্দুদের দিতে হবে ‘প্রোটেকশন মানি’?

Bangladesh: 'প্রোটেকশন মানি' দাও, না-হলে বাংলাদেশ ছাড়ো। সোজা কথায় তোলাবাজি। খুলে আম তোলাবাজির শিকার হতে হচ্ছে বাংলাদেশি হিন্দুদের। আর এই লেনদেন হচ্ছে লাখে। এক বাংলাদেশি হিন্দু যুবককে উদ্ধৃত করে, এমনটাই জানিয়েছে 'টাইমস অব ইন্ডিয়া'।

Bangladesh: বাংলাদেশে থাকতে গেলে হিন্দুদের দিতে হবে 'প্রোটেকশন মানি'?
ঢাকায় প্রতিবাদে হিন্দুরাImage Credit: PTI
| Updated on: Aug 16, 2024 | 1:24 PM
Share

ঢাকা: ‘প্রোটেকশন মানি’ দাও, না-হলে বাংলাদেশ ছাড়ো। সোজা কথায় তোলাবাজি। খুলে আম তোলাবাজির শিকার হতে হচ্ছে বাংলাদেশি হিন্দুদের। আর এই লেনদেন হচ্ছে লাখে। এক বাংলাদেশি হিন্দু যুবককে উদ্ধৃত করে, এমনটাই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এর আগে ভারতে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন ওই যুবক। বর্তমানে কাজের সূত্রে থাকেন ঢাকায়। তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে হিন্দু তথা বাংলাদেশি সংখ্যালঘুদের অবস্থা মন্দের ভাল। কিন্তু, একটু গ্রামের দিকে গেলেই পরিস্থিতি ভয়াবহ।

ওই যুবক ঢাকায় থাকলেও, তাঁর বাবা মা থাকেন চট্টগ্রামের এক কলোনিতে। ঢাকা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে। ওই কলোনি হিন্দু অধ্যুষিত। সেখানকার প্রত্যেক হিন্দুর বাড়ি নাকি চিহ্নিত করা হয়েছে। আর সেই ধরে ধরে ফোন করা হচ্ছে হিন্দু পরিবারগুলিতে। সরাসরি বলা হচ্ছে, ৫ লাখ টাকার বিনিময়ে কিনতে হবে নিরাপত্তা। না-হলে ছাড়তে হবে বাংলাদেশ। ফোনে বলা হচ্ছে, “টাকা দিতে না পারলে দেশ ছাড়ো, নইলে মরতে হবে।” শুধু একটি বাড়িতেই নয়, হিন্দুদের ঘরে ঘরে আসছে এমন ফোন কল, দাবি করেছেন ওই বাংলাদেশি যুবক।

কারা এই ফোন করছে? ফোন করা হচ্ছে বাংলাদেশের এক চরমপন্থী ইসলামি গোষ্ঠীর নামে। তবে, এখনও পর্যন্ত তোলা আদায় করতে কেউ আসেনি। কিন্তু, তীব্র আতঙ্কে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। কারণ, তাদের সকলের ফোন নম্বর রয়েছে ওই তোলাবাজদের হাতে। নম্বর ধরে ধরে ফোন করা হচ্ছে। শহরাঞ্চলে সংখ্যালঘুরা এখনও মোটামুটি নির্ভয়েই রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন। তবে চাপা উত্তেজনা একটা আছেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বলতে গেলে মাথা নীচু করে আছেন। প্রকাশ্যে রাজনৈতিক অশান্তি নিয়ে কেউ আলোচনা করছেন না। তবে, গ্রামাঞ্চলে অবস্থাটা আরও খারাপ।

ওই যুবক বলেছেন, “চাকরি পাওয়ার পর আমি ঢাকায় চলে এসেছি। আমার বাবা-মা এখনও চট্টগ্রামের গ্রামের বাড়িতেই থাকেন। শহরে যারা আছে, তারা নিরাপদেই আছে। কিন্তু, গ্রামীণ বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালাচ্ছে উন্মত্ত জনতা। এর মধ্যে এই তোলা আদায়ের ফোন আমাদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী