AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের এক হিন্দু যুবককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ

Bangladesh: খুনের পাশাপাশি পুলিশের কাজে বাধা, হামলা, আইনজীবীদের উপরে হামলার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফের এক হিন্দু যুবককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ
ঘটনার দিনের ছবি। ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 06, 2024 | 1:33 PM
Share

ঢাকা: বাংলাদেশে আইনজীবী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক। ধৃতের নাম রিপন দাস। চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পুলিশের কাছে যে ফুটেজ রয়েছে, তাতে অভিযুক্তকে বঁটি হাতে দেখা গিয়েছে।

গত ২৬ নভেম্বর বাংলাদেশে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে পেশ করা হচ্ছিল, সোই সময় অশান্তি শুরু হয়। আদালত চত্বরেই কুপিয়ে খুন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-কে, এমনটাই অভিযোগ। সেই মামলাতেই গ্রেফতার করা হল রিপন দাস (২৭) নামক এক হিন্দু যুবককে। তিনি চট্টগ্রামের আনোয়ার উপজেলার একটি ফার্মেসিতে কাজ করছিলেন। সেখান থেকেই বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দিনের ঘটনার যে ফুটেজ রয়েছে, তাতে রিপনের হাতে বঁটি ছিল। এই নিয়ে আইনজীবী খুনের মামলায় ১১ জনকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ।

খুনের পাশাপাশি পুলিশের কাজে বাধা, হামলা, আইনজীবীদের উপরে হামলার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Follow Us