AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: প্রতিরক্ষা থাকল প্রধানমন্ত্রী তারেকের হাতেই, বাংলাদেশে নতুন মন্ত্রিসভায় কে, কোন মন্ত্রীপদ পেলেন?

Bangladesh Minister Post: বিএনপির নতুন সরকারে অধিকাংশই নতুন মন্ত্রী। ১৬ জন প্রথমবার মন্ত্রী হয়েছেন। তারেক রহমানও এই প্রথম প্রধানমন্ত্রী হলেন। ৯ জন মন্ত্রী আগেও বিভিন্ন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনই এই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

Bangladesh: প্রতিরক্ষা থাকল প্রধানমন্ত্রী তারেকের হাতেই, বাংলাদেশে নতুন মন্ত্রিসভায় কে, কোন মন্ত্রীপদ পেলেন?
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান।Image Credit: PTI
| Updated on: Feb 18, 2026 | 1:15 PM
Share

ঢাকা: বাংলাদেশে নতুন সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। বন্টন করা হয়েছে মন্ত্রিপদও। কে, কোন মন্ত্রী হলেন, তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাতে। মন্ত্রিপরিষদ বিভাগে তারেক রহমান ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানই মন্ত্রিত্ব ভাগ করে দিয়েছেন।

জানা গিয়েছে, বিএনপির নতুন সরকারে অধিকাংশই নতুন মন্ত্রী। ১৬ জন প্রথমবার মন্ত্রী হয়েছেন। তারেক রহমানও এই প্রথম প্রধানমন্ত্রী হলেন। ৯ জন মন্ত্রী আগেও বিভিন্ন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনই এই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সব মিলিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ প্রথমবার মন্ত্রী হয়েছেন ৪১ জন।

কে কী মন্ত্রীপদ পেলেন?

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনী বিভাগ।

পূর্ণ মন্ত্রীদের মধ্যে-

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রক পেয়েছেন।
  • অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়- আমীর খসরু মাহমুদ চৌধুরী।
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়- সালাহউদ্দিন আহমদ।
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- ইকবাল হাসান মাহমুদ।
  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়- হাফিজ উদ্দিন আহমেদ।
  • নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়- এ জেড এম জাহিদ হোসেন।
  •  পররাষ্ট্র মন্ত্রণালয়- খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়- আব্দুল আউয়াল মিন্টু।
  •  ধর্মবিষয়ক মন্ত্রণালয়- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
  • ভূমি মন্ত্রণালয়- মিজানুর রহমান মিনু।
  •  সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়- নিতাই রায় চৌধুরী।
  •  বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- খন্দকার আব্দুল মুক্তাদির।
  • শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- আরিফুল হক চৌধুরী।
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়- জহির উদ্দিন স্বপন।
  • কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়- মোহাম্মদ আমিন উর রশীদ।
  • অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- আফরোজা খানম রিতা।
  • পানিসম্পদ মন্ত্রণালয়- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু।
  • আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়- মোহাম্মদ আসাদুজ্জামান।
  •  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়- জাকারিয়া তাহের।
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়- দীপেন দেওয়ান।
  • শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- আ ন ম এহসানুল হক মিলন।
  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়- সরদার মো. সাখাওয়াত হোসেন ।
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়- ফকির মাহবুব আনাম ।
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়- শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী- 

  • অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- এম রশিদুজ্জামান মিল্লাত।
  •  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়- অনিন্দ্য ইসলাম অমিত।
  •  বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- শরীফুল আলম।
  • পররাষ্ট্র মন্ত্রণালয়- শামা ওবায়েদ ইসলাম।
  • কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়- সুলতান সালাউদ্দিন টুকু।
  • ভূমি মন্ত্রণালয়- কায়সার কামাল।
  • পানিসম্পদ মন্ত্রণালয়- ফরহাদ হোসেন আজাদ।
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- আমিনুল হক (টেকনোক্র্যাট)।
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়- মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়- হাবিবুর রশিদ।
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়- মো. রাজিব আহসান।
  • জনপ্রশাসন মন্ত্রণালয়- মো. আব্দুল বারী।
  •  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- মীর শাহে আলম।
  • অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়- মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়- ইশরাক হোসেন।
  • নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়- ফারজানা শারমীন।
  • ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়- শেখ ফরিদুল।
  • শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- মো. নুরুল হক নুর।
  •  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়- ইয়াসের খান চৌধুরী।
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- এম ইকবাল হোসেইন।
  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়- এম এ মুহিত।
  • গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়- আহম্মদ সোহেল মঞ্জুর।
  • শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- ববি হাজ্জাজ।
  • সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী- আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ