AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সজোরে ধাক্কা, পদ্মায় শেষ ২৫ তরতাজা প্রাণ

বাংলাদেশে প্রায়শই নৌকাডুবি হয়। বিশেষজ্ঞরা মূলত এর জন্য স্পিডবোটের সঠিক যত্ন না নেওয়া ও নিরাপত্তায় না নজর দেওয়াকে দায়ী করেন

সজোরে ধাক্কা, পদ্মায় শেষ ২৫ তরতাজা প্রাণ
ফাইল চিত্র
| Updated on: May 03, 2021 | 4:39 PM
Share

ঢাকা:ফের সলিলসমাধি বাংলাদেশে (Bangladesh)। স্পিডবোটের সঙ্গে বালিবোঝাই বাল্ক হেডের ধাক্কায় ২৫ জনের মৃত্যু। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোট ২৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন মারফত জানা গিয়েছে, সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল স্পিডবোটটি। তখনই ফেরিঘাটের কাছে বালি বোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির।

২৫ জনের মৃতদেহ উদ্ধার হলেও বাকি ৫ জনকে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষ। কিন্তু সেখানেও একজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও কয়েকজনের হদিশ পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশে প্রায়শই নৌকাডুবি হয়। বিশেষজ্ঞরা মূলত এর জন্য স্পিডবোটের সঠিক যত্ন না নেওয়া ও নিরাপত্তায় না নজর দেওয়াকে দায়ী করেন। গত এপ্রিলেই নারায়নগঞ্জের কাছে অধিক যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান ৩০ জন। গত বছরের জুন মাসেও একটি ফেরির ধাক্কায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন ৩২ জন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ৭৮ জনের।

আরও পড়ুন: ‘ভারতও আগুন জ্বালচ্ছে, চিনও আগুন জ্বালাচ্ছে’, বিতর্কিত পোস্ট করে আন্তর্জাতিক কাঠগড়ায় বেজিং

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট