AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahman: ঢাকায় ফিরছেন ‘ইন্ডিয়া আউট’ প্রচারের নেপথ্য নায়ক তারেক রহমান!

Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর সেই দেশে অনেকটা মলদ্বীপের কায়দাতেই শুরু হয়েছিল 'ইন্ডিয়া আউট' প্রচার। ভারতীয় পন্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল। মনে করা হয়, এই সর্বনাশা প্রচারের নেপথ্য নায়ক ছিলেন এই তারেক আহমেদই।

Tarique Rahman: ঢাকায় ফিরছেন 'ইন্ডিয়া আউট' প্রচারের নেপথ্য নায়ক তারেক রহমান!
ভারত আউট প্রচারের নেপথ্য নায়ক তারেক রহমান বলেই মনে করা হয়Image Credit: Twitter
| Updated on: Aug 07, 2024 | 7:56 PM
Share

ঢাকা: ঢাকায় ফিরতে চলেছেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান। স্বাভাবিকভাবেই, চিন্তা বাড়তে চলেছে ভারতের। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর সেই দেশে অনেকটা মলদ্বীপের কায়দাতেই শুরু হয়েছিল ‘ইন্ডিয়া আউট’ প্রচার। ভারতীয় পন্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল। মনে করা হয়, এই সর্বনাশা প্রচারের নেপথ্য নায়ক ছিলেন এই তারেক আহমেদই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করার পরই জেল থেকে ছাড়া পেয়েছেন বেগম জিয়া। যাবজ্জীবন কারাদণ্ড-সহ তারেকেও মাথার উপরও একাধিক শাস্তির খাঁড়া ঝুলছিল। এতদিন বিদেশে থেকে সেই সব শাস্তি এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু, ৫ অগস্ট বদলে দিয়েছে সবকিছু। তাই এবার খালেদা জিয়ার ছেলে দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিনপি-র মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলমগীর বলেছেন, “আপনারা সকলেই জানেন যে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করেছেন, এবং আমরা অবিলম্বে তাঁকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছি।” বিএনপি নেতা আরও জানান, শুধু বেগম খালেদা জিয়া একাই নন, অবিলম্বে রাজনৈতিক কারাবন্দী হওয়া সকলকে মুক্তি দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল রাজনৈতিক দল, ছাত্রছাত্রী এবং জনসাধারণ একসঙ্গে কাজ করবেন। যদিও, এখনও পর্যন্ত বাংলাদেশে হত্যা, লুঠতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। শুধু সোম ও মঙ্গলবারেই ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের অন্তত ২৯ জন নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। জায়গায় জায়গায় নিপীড়নের শিকার হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুরাও।

অতীতে, বিএনপি-জামাত সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই সময় ঢাকার সঙ্গে নয়া দিল্লির সম্পর্কটা মোটেই সহজ ছিল না। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে বিএনপি-জামাত। বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে হাসিনার জয়ের পিছনেও নয়া দিল্লির হাত ছিল বলে অভিযোগ করেছিল বিএনপি। জানুয়ারি হওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কটও করেছিল তারা। হাসিনা ক্ষমতায় ফেরার পর, বাংলাদেশে শুরু হয়েছিল ‘ইন্ডিয়া আউট’ প্রচার। মলদ্বীপে মহম্মদ মুইজ্জুর সরকার যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছিল, সেই কায়দাতেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচার শুরু হয়। এই আন্দোলনের লক্ষ্য ছিল, হাসিনার বিরোধিতার পাশাপাশি জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থীদের খুশি করা। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই প্রচার ছিল তারেক আহমেদের মস্তিষ্কপ্রসূত।

অথচ, দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া তারেক। ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। ওই বছরের ২১ অগস্ট, ঢাকায় আওয়ামি লিগের একটি বিশাল সমাবেশে হয়েছিল। হাজার হাজার সমর্থকের সামনে বক্তৃতা দেন শেখ হাসিনা। সেই সভায় বোমা হামলা হয়। লক্ষ্য ছিল হাসিনাকে হত্যা। শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন, তবে আংশিকভাবে তাঁর শ্রবণশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। আর তাঁর দলের মহিলা ফ্রন্টের প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, আইভি রহমান-সহ আরও বেশ কয়েকজ আওয়ামি লিগ নেতা-কর্মীর মৃত্যু হয়েছিল বিস্ফোরণে। ২০১৮ সালের অক্টোবরে, এই ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বাংলাদেশের এক আদালত।

তবে এই মামলার বিচার শুরু হওয়ার আগেই পালিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে, তাঁর অনুপস্থিতিতেই চলেছিল বিচার প্রক্রিয়া। এছাড়া, ২০২৩-এর অগস্টে,তারেক রহমান ও তাঁর স্ত্রী এক অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের অনুপস্থিতিতেই হয়েছিল মামলার বিচার। তারেককে নয় বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবার সেই তারেক রহমান ফিরছেন ঢাকায়। ছাত্রছাত্রীদের আন্দোলনেই বাংলাদেশের পট পরিবর্তনের সূচনা হলেও, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন পাকিস্তানপন্থী উগ্রপন্থী দল, জামাতে ইসলামি ও বিএনপিই ঢাকার নিয়ন্ত্রণ নিতে চলেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us