AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেজিংয়েও পাড়ি দিচ্ছে ফাইজ়ার! আমেরিকা ও জার্মানির তৈরি করোনা প্রতিষেধক কিনছে চিনা সংস্থা

সাংহাই ফোসান ফার্মা গ্রুপ জানিয়েছে, বছর শেষের আগেই চিনে ৫ কোটি ফাইজ়ারের করোনা প্রতিষেধক পাওয়ার জন্য ইতিমধ্যেই ১২৫ মিলিয়ন ইউরো দিয়েছে সংস্থা।

বেজিংয়েও পাড়ি দিচ্ছে ফাইজ়ার! আমেরিকা ও জার্মানির তৈরি করোনা প্রতিষেধক কিনছে চিনা সংস্থা
ফাইল চিত্র
| Updated on: Dec 16, 2020 | 3:59 PM
Share

বেজিং: এবার ফাইজ়ার ও বায়োএনটেকের করোনা প্রতিষেধক কিনতে চাইল চিনের (China) ফার্মাসিউটিক্যাল সংস্থা। জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে ১০ কোটি করোনা প্রতিষেধক কেনার চুক্তি করেছে চিনের ফোসান ফার্মা। যদি বেজিং ফাইজ়ারে (Pfizer) অনুমোদন দেয়, তাহলে এই চুক্তির মাধ্যমে চিনেও ফাইজ়ারের করোনা প্রতিষেধক উপলব্ধ হবে।

চিনে নিজস্ব পাঁচটি করোনা প্রতিষেধক তৈরি হচ্ছে যার তিনটি এখন শেষ পর্বের ট্রায়ালে রয়েছে। তবে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশে অন্য প্রতিষেধকগুলিকেও নিয়ে আসতে চায় চিনের ফার্মগুলি। সাংহাই ফোসান ফার্মা গ্রুপ জানিয়েছে, বছর শেষের আগেই চিনে ৫ কোটি ফাইজ়ারের করোনা প্রতিষেধক পাওয়ার জন্য ইতিমধ্যেই ১২৫ মিলিয়ন ইউরো দিয়েছে সংস্থা। টিকা চিনে চলে এলে বায়াএনটেক কর্তৃপক্ষকে আরও ১২৫ মিলিয়ন ইউরো দেবে ফোসান ফার্মা।

তবে কবে বাকি ৫ কোটি টাকা চিনে পৌঁছবে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিশ্বের একাধিক দেশ ফাইজ়ার ও বায়োএনটেকের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে। আমেরিকা ও ব্রিটেনে ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। তবে চিনা কোম্পানির মার্কিন ভ্যাকসিন নির্মাতার কাছ থেকে করোনা প্রতিষেধক কেনার খবরে কিছুটা হলেও বিচলিত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ, চলছে টিকা! লন্ডনে আরও শোচনীয় করোনা পরিস্থিতি

তবে এক্ষেত্রে চিনা বেসরকারি সংস্থা করোনা প্রতিষেধক কিনছে আর মার্কিন ফাইজ়ার ও জার্মানির বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে করোনা প্রতিষেধক। যেখানে চিনা সংস্থা চুক্তি করেছে বায়োএনটেকের সঙ্গে, তাই বিশেষ বিচলিত হচ্ছেন না কূটনৈতিক মহলের অন্য একাংশ।

Follow Us
Live : জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
Live : জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?