AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাধারণ ফ্লু-র থেকে ৩ গুণ মারাত্মক কোভিড! ল্যান্সেট জার্নালে চাঞ্চল্যকর তথ্য

গবেষকরা জানিয়েছেন, করোনাকে সাধারণ ফ্লুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। সাধারণ ফ্লুর থেকে অনেক বেশি মারাত্মক নোভেল করোনাভাইরাস।

সাধারণ ফ্লু-র থেকে ৩ গুণ মারাত্মক কোভিড! ল্যান্সেট জার্নালে চাঞ্চল্যকর তথ্য
প্রতীকী চিত্র
| Updated on: Dec 18, 2020 | 12:55 PM
Share

প্যারিস: যে কোনও সাধারণ ফ্লু-র থেকে প্রায় ৩ গুণ অধিক মারাত্মক করোনাভাইরাস (COVID-19)। শুক্রবার এমনই তথ্য প্রকাশ করলেন ফ্রান্সের গবেষকরা। ইতিমধ্যেই ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে সেই তথ্য। যেখানে ফ্রান্সের গবেষকরা তথ্য বিশ্লেষণ করে বুঝিয়েছেন এই কথা।

গবেষকরা ৮৯ হাজার ৫৩০ জন করোনা রোগীর সঙ্গে ৪৫ হাজার ৮১৯ জন ইনফ্লুয়েঞ্জা আক্রান্তর তুলনা করেছেন। যেখানে দেখা গিয়েছে ১৬.৯ শতাংশ করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন। সেখানে ইনফ্লুয়েঞ্জায় প্রাণ হারিয়েছেন ৫.৮ শতাংশ রোগী। পাশাপাশি গবেষকরা দেখেছেন, সাধারণ ফ্লুর থেকে করোনায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যাও বেশি।

করোনা আক্রান্ত ব্যক্তিদের আইসিইউতে রাখার প্রবণতাও ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের থেকে বেশি। করোনা আক্রান্ত হলে ১৬.৩ শতাংশ রোগীদের আইসিইউতে রাখতে হয়। সেখানে ১০.৮ শতাংশ ইনফ্লুয়েঞ্জা আক্রান্তকে আইসিইউতে রাখার প্রয়োজন পড়ে। সব তথ্য পর্যালোচনা করে গবেষকরা জানিয়েছেন, করোনাকে সাধারণ ফ্লুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। সাধারণ ফ্লুর থেকে অনেক বেশি মারাত্মক নোভেল করোনাভাইরাস।

আরও পড়ুন: করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ

সারা বিশ্বে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১৬ লক্ষাধিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা আমেরিকা। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষেরও বেশি মানুষ। ভারতেও করোনা আক্রান্তর সংখ্যা প্রায় ১ কোটি।

Follow Us
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?