AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2024: সুদূর ব্রিটেনে প্রবাসীদের পুজোতেও এবার প্রতিবাদের আঁচ

Durga Puja 2024: অ্যাসেক্স-এর পুজোর মূল আকর্ষণ বিখ্যাত মৃৎশিল্পী মোহনবাঁশী রুদ্রপাল ঘরানার সনাতন রুদ্রপালের তৈরি মূর্তি। আশি নব্বই দশকে বহুবার শারদ সম্মান পেয়েছেন তিনি। যারাই দেখেছেন তাঁর মূর্তি থেকে চোখ ফেরাতে পারেননি।

Durga Puja 2024: সুদূর ব্রিটেনে প্রবাসীদের পুজোতেও এবার প্রতিবাদের আঁচ
বিদেশের পুজোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 4:21 PM
Share

তিলোত্তমার ঘটনার প্রতিবাদ শুধু কলকাতা বা রাজ্যে নেই। এই ঘটনার প্রতিবাদ দেশ ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। কিন্তু এরই মাঝে আবার বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। একরাশ বিষাদের মধ্যেই এই পুজো করতে চলেছেন প্রবাসী বাঙালিরা। সেই রকমই ব্রিটেনে অবস্থিত অ্যাসেক্স পুজো কমিটি পুজো করলেও, তাঁদের মূল থিম ‘জাস্টিস ফর তিলোত্তমা’। দেখতে দেখতে ন’বছরে পা দিল এই পুজো কমিটি।

এই বছর অ্যাসেক্স-এর পুজোর মূল আকর্ষণ কী?

অ্যাসেক্স-এর পুজোর মূল আকর্ষণ বিখ্যাত মৃৎশিল্পী মোহনবাঁশী রুদ্রপাল ঘরানার সনাতন রুদ্রপালের তৈরি মূর্তি। আশি নব্বই দশকে বহুবার শারদ সম্মান পেয়েছেন তিনি। যারাই দেখেছেন তাঁর বানানো মূর্তি থেকে চোখ ফেরাতে পারেননি।

তবে শুধু প্রতিমা নয়। সঙ্গে রয়েছে এক অভিনব মণ্ডপসজ্জা ও তোরণ। মণ্ডপে ঢুকলে মনে হবে আপনি নিউ মার্কেট, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বরে রয়েছেন। বুঝতেই পারবেন না কলকাতায় আছেন নাকি যোজন মাইল দূরে। উপরি পাওনা হিসাবে থাকছে কালীঘাটের পটুয়াশিল্পীদের হাতে আঁকা ছবি।

এছাড়াও এসেক্সের পুজোতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নাচ-গান-আবৃত্তিতে জমজমাটি মজা-আড্ডায় কীভাবে যে চারটে দিন কেটে যাবে ধরতেও পারবেন না। বাঙালিদের সঙ্গে থাকছে রমফোর্ডের মেয়রও। পাঞ্জাবি এক ব্যক্তির গলায় রবীন্দ্রনাথের আবৃত্তি শুনতে পাবেন আপনি।

ডক্টর শেফের পরিচালনায় এই কয়েকদিন দুপুর ও রাতের খাবার আয়োজন করেছে কমিটির সদস্যরা । তাঁরাই নিজের হাতে রান্না ও পরিবেশন করবেন। নবমী নিশিতে আয়োজন ররেছে বিজয়া সম্মিলনীর। সেদিন পুজো হবে আচার মেনে। তবে উৎসব হবে বিচার পেলে। এই বছর আলোর রোশনাই হয়ত কিছুটা কম হবে, বাহ্যিক চাকচিক্য হয়ত কিছুটা কমবে। কিন্তু আন্তরিকতা যে কম থাকবে না তা কিন্তু বুঝিয়ে দিল অ্যাসেক্স পুজো কমিটি।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত