AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam tourist attack: ‘তোমাদের জন্য লজ্জা হয়’, নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার

Pahalgam tourist attack: পাক ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এমন দু'জন ক্রিকেটার রয়েছেন যাঁরা ধর্মে হিন্দু। তাঁদের মধ্যে একজন অনিল দলপত ও অন্যজন হলেন দানিশ কানেরিয়া। আক্রম, ইউনুসদের সময়ে দলের অন্যতম স্পিনার তিনি।

Pahalgam tourist attack: 'তোমাদের জন্য লজ্জা হয়', নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার
দানিশ কানেরিয়া, পাক প্রাক্তন ক্রিকেটারImage Credit: x handle
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 1:43 PM
Share

নয়া দিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, ক্রিকেটার সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবার জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। সরকার ও পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়ার। তাঁর প্রশ্ন যদি, ‘যদি পহেলগাঁওয়ের ঘটনায় ভূমিকা না থাকে,তবে কেন শোক প্রকাশ করছে না পাক সরকার ও পাক প্রধানমন্ত্রী?’

পাক ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এমন দু’জন ক্রিকেটার রয়েছেন যাঁরা ধর্মে হিন্দু। তাঁদের মধ্যে একজন অনিল দলপত ও অন্যজন হলেন দানিশ কানেরিয়া। আক্রম, ইউনুসদের সময়ে দলের অন্যতম স্পিনার তিনি। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে পেয়েছেন ২৬১ উইকেট। ১৮ টি একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৫।

সেই পাক ক্রিকেটারই এবার কার্যত তুলোধনা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। নিজের এক্স হ্যান্ডেলে দানিশ লিখেছেন, ‘কেন পহেলগাওঁয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্টের নির্দেশ? কারণ তোমরা সত্যিটা জানো। তোমরা জঙ্গিদের আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর দেড়াটা নাগাদ জঙ্গিরা গুলি করে হত্য়া করে ছাব্বিশ জন পর্যটককে। সেই ঘটনার পর গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, সৌদি আরব, ইরানের মতো দেশগুলি। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছে ভারত। যদিও, পাকিস্তানের দাবি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। এবার এই প্রসঙ্গেই পাক ক্রিকেটার একহাত নিলেন নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?