AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Air Force: আবার কি চিন কিছু করল? ডোকালামে পৌঁছলেন বায়ুসেনার কর্তারা

Indian Air Force: বায়ুসেনার প্রস্তুতির পাশাপাশি ভারতীয় সেনার কতটা কৌশলগত অবস্থায় সঠিক জায়গায় রয়েছে, এবং ডোকালামে ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখেন তাঁরা বলে সেনা সূত্রে খবর।

Indian Air Force: আবার কি চিন কিছু করল? ডোকালামে পৌঁছলেন বায়ুসেনার কর্তারা
ভারতীয় বায়ু সেনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2025 | 10:52 PM
Share

ডোকালাম: ফের নজরে ডোকালাম। এবার ডোকালামে নিজেদের বায়ুসেনা ঘাঁটি আরও আধুনিকসম্পন্ন করে তুলতে উদ্যোগ নেওয়া হল। শুধু তাই নয়, সেখানে বায়ুসেনা কতটা তৈরি, তা খতিয়ে দেখতে পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান এয়ার অফিসার ইন কমান্ড ইন চিফ এয়ার মার্শাল সুরত সিং। সঙ্গে ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচান্দের তিওয়ারি।

বায়ুসেনার প্রস্তুতির পাশাপাশি ভারতীয় সেনার কতটা কৌশলগত অবস্থায় সঠিক জায়গায় রয়েছে, এবং ডোকালামে ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখেন তাঁরা বলে সেনা সূত্রে খবর।

উল্লেখ্য, ডোকালামে যেখানে ভারত ও চিনা সেনা মুখোমুখি হয়েছিল, সেখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্স নেকের’ দূরত্ব ১০০ কিলোমিটারও না। আর এই ডোকলামেই ২০১৭ সালে ভারত এবং চিনা সেনা ৭৩ দিন মুখোমুখি অবস্থান নিয়েছিল। শেষ পর্যন্ত সেখানে অচলাবস্থা কেটেছিল। তবে তারপর থেকে বিগত ৮ বছরে সেই এলাকার আশেপাশে গ্রাম গড়ে তুলতে শুরু করেছে চিন।

এরপর কয়েক বছর আগে এক উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসে। আর তা ঘিরে তৈরি হয় নয়াদিল্লির উদ্বেগ। উপগ্রহ থেকে পাওয়া চিত্র অনুসারে দেখা যায়,ডোকলাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে একটি আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে চিন। আর গ্রামের প্রতিটি বাড়ির সামনে দাঁড় করা হয়েছে গাড়ি। চিনা সেনারা হাঁটাহাটি করেছে। যা চাপ বাড়ায় নয়াদিল্লির। সেই কারণে এই ডোকালামে বাড়তি নজর রাখছে এবার বায়ুসেনা।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য