AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হারালেন গদি, কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা ট্রুডোর

Justin Trudeau: ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের জন্য ক্রমেই নিজের দলের ভিতরে কোণঠাসা হয়ে পড়ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সাংসদরা প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এক মাস আগেই ট্রুডোর উপরে অসন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

হারালেন গদি, কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা ট্রুডোর
জাস্টিন ট্রুডো।Image Credit: PTI
| Updated on: Jan 06, 2025 | 11:56 PM
Share

ওটায়া: জল্পনা চলছিলই। অবশেষ তাই সত্যি হল। কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা জাস্টিন ট্রুডোর। নিজের দলেই কার্যত কোণঠাসা হয়ে পড়েন তিনি। শুধু প্রধানমন্ত্রী পদ থেকে নয়। ‘লিবারেল পার্টি’র নেতা হিসেবেও পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের জন্য ক্রমেই নিজের দলের ভিতরে কোণঠাসা হয়ে পড়ছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সাংসদরা প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এক মাস আগেই ট্রুডোর উপরে অসন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তবে চাপের মুখে অবশেষ গদি ছাড়লেন তিনি।

তবে প্রথমদিকে কিন্তু ট্রুডো ‘অবস্থা’ এমন ছিল না। তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে তাঁর ন’বছরের শাসনকালে বিদেশ নীতির ‘মূল মন্ত্রই’ ছিল ভারত-বিদ্বেষ। কানাডার শিখ সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ককে নিজের কবজায় রাখার জন্য খলিস্তানিদের সাহায্য করেছেন। এরপর দলের অন্দরে ক্রমেই বাড়ছিল অসন্তোষ। জানা যাচ্ছে, ২০২৫-এর অক্টোবরে কানাডায় হতে চলেছে প্রধানমন্ত্রী নির্বাচন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন ট্রুডো বলে জানা গিয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?