AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vladimir Putin : ‘আঙ্কেল’ পুতিনকে কাজাখস্তান দখলের ‘আহ্বান’, চাকরি খোয়ালেন রেডিয়ো সঞ্চালক

Vladimir Putin : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিতর্ক চলাকালীন ফেসবুকে ‘ইউরোপা প্লাস’ রেডিয়ো স্টেশনের এক সঞ্চালক মন্তব্য করে বসেন, "বেশি কথা বললে আঙ্কেল ভোভাকে (ভ্লাদিমির পুতিন) ডাকব (কাজাখস্তান দখল করতে)।" এই মন্তব্যের পরই লিউবভ প্যানোভা নামক সেই সঞ্চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে রেডিয়ো স্টেশনটি।

Vladimir Putin : ‘আঙ্কেল’ পুতিনকে কাজাখস্তান দখলের ‘আহ্বান’, চাকরি খোয়ালেন রেডিয়ো সঞ্চালক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 9:17 PM
Share

নুর সুলতান : গত মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। আর এরপর থেকেই প্রাক্তন সোভিয়েত দেশগুলিতে মতভেদ তৈরি হয়েছে এই হামলা নিয়ে। এরই মাঝে এই হামলা নিয়ে তর্ক চলাকালীন ফেসবুকে ‘ইউরোপা প্লাস’ রেডিয়ো স্টেশনের এক সঞ্চালক মন্তব্য করে বসেন, “বেশি কথা বললে আঙ্কেল ভোভাকে (ভ্লাদিমির পুতিন) ডাকব (কাজাখস্তান দখল করতে)।” এই মন্তব্যের পরই লিউবভ প্যানোভা নামক সেই সঞ্চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে রেডিয়ো স্টেশনটি। পাশাপাশি তাঁর এই মন্তব্য থেকে রেডিয়ো স্টেশনটি নিজেদের দূরত্ব তৈরি করেছে।

উল্লেখ্য, প্রাক্তন সোভিয়েত রিপাবলিক কাজাখস্তান নিজেদের সবচেযে বেশি সীমান্ত ভাগ করে রাশিয়ার সঙ্গে। এমনকি রাশিয়ার নেতৃত্বাধীন অর্থনৈতিক এবং সামরিক অক্ষ বা ‘ব্লক’-এর অংশ কাজাখস্তান। দেশটিতে প্রচুর রুশ বসবাস করেন। এই আবহে ইউক্রেন যুদ্ধ শুরু হতেই জনগণ দুই ভাগে বিভক্ত হয়েছেন। এক অংশ এই যুদ্ধকে যুক্তিসঙ্গত বলছে তো অন্য অংশ এর বিরোধিতা করছে। এই আবহে রেডিয়ো হোস্ট ফেসবুকে ইউক্রেন যুদ্ধ নিয়ে তর্ক করছিলেন। সেই সময় রুশ সমর্থনকারীদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “বেশি কথা বললে আঙ্কেল ভোভাকে (ভ্লাদিমির পুতিন) ডাকব।” এরপরই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে লিউবভ প্যানোভার চুক্তি বাতিল করা হয়েছে।

এদিকে এই ঘটনার পর ডেপুটি চিফ প্রসিকিউটর বুলাত ডেমবায়েভ একটি বিবৃতি জারি করে দেশবাসীকে সতর্ক করে দেন যাতে সোশ্যাল মিডিয়ায় কেউ কোনও ধরনের জাতি বিদ্বেষ বা উস্কানিমূলক মন্তব্য না করেন। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে সরাসরি রাশিয়াকে সমর্থন না করলেও ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিন প্রশাসনের সমালোচনা এড়িয়ে গিয়েছে কাজাখস্তান। কতকটা ভারতের ভাষাতেই কাজাখ দূতের তরফে বলেছিলেন, “সব দেশের উচিত রাষ্ট্রসংঘের সনদ ও নিয়ম নীতি কঠোরভাবে পালন করা।” এদিকে অর্থনৈতিকভাবে রাশিয়ার উপর জারি নিষেধাজ্ঞাকেও কাজে লাগাতে চাইছে কাজাখস্তান। এই আবহে এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে সেদেশের উপ-বিদেশমন্ত্রী বলেন, “ইউক্রেন যুদ্ধের আবহে যেসকল সংস্থা রাশিয়া ত্যাগ করেছে, তাদের কাজাখস্তান এই দেশে আসতে আহ্বান জানায়।” পাশাপাশি তিনি এও মন্তব্য করেন কাজাখস্তান ‘আইরন কার্টেনের’ ভুল দিকে থাকতে চায় না।

আরও পড়ুন : Rules For Government Employees In Kabul : দাড়ি কাটলে যাবে চাকরি, আফগানিস্তানের সরকারি কর্মীদের উদ্দেশে ফতোয়া জারি তালিবানের

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!