AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: বড় চোখ, কালো মাথায় হলদেটে ছাপ! আইসক্রিমের মধ্যে ওটা কী? মুখে দিতেই চমকে গেলেন যুবক

Bizarre: অনেক সময়ই আইসক্রিম খেতে গিয়ে স্বাস্থ্যবিধি বা হাইজিন নিয়ে বিপদে পড়েছেন অনেকেই। সম্প্রতি, অনলাইনে এক নামী কোম্পানির আইসক্রিম অর্ডার করে, তার মধ্যে কাটা আঙুল পেয়েছিলেন মুম্বইয়ের এক চিকিৎসক।

Bizarre: বড় চোখ, কালো মাথায় হলদেটে ছাপ! আইসক্রিমের মধ্যে ওটা কী? মুখে দিতেই চমকে গেলেন যুবক
ভাইরাল সেই ছবিImage Credit: facebook
| Updated on: Mar 09, 2025 | 4:31 PM
Share

থাইল্যান্ড: গরম পড়েছে। আর সেই সূত্র ধরেই বেড়েছে আইসক্রিমের চাহিদা। ছোট থেকে বড়, আইসক্রিমের প্রতি ‘ক্রেভিংস’টা যেন বয়সসীমার উর্ধ্বে। কিন্তু সেই আইসক্রিম কোথায় তৈরি হচ্ছে, কী দিয়েই বা তৈরি হচ্ছে তা কি জানেন?

অনেক সময়ই আইসক্রিম খেতে গিয়ে স্বাস্থ্যবিধি বা হাইজিন নিয়ে বিপদে পড়েছেন অনেকেই। সম্প্রতি, অনলাইনে এক নামী কোম্পানির আইসক্রিম অর্ডার করে, তার মধ্যে কাটা আঙুল পেয়েছিলেন মুম্বইয়ের এক চিকিৎসক। তা নিয়ে মাস কয়েক ধরে জলঘোলাও হয়েছিল বিস্তর। এমনকি, অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছেও।

তবে এবার কাটা আঙুল নয়। আইসক্রিমের মধ্যে মিলল সাপের মাথা। স্বস্তির বিষয় একটাই, এবারের ঘটনাটা আর দেশের অন্দরের নয়। সুদূর থাইল্য়ান্ডের। সেখানে এক পথবিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে বিপদে পড়েছেন এক থাই বাসিন্দা।

বাইরে থেকে দেখতে ঠিকঠাক লাগলেও, আইসক্রিমটা একটু খেতেই চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল সাপের মাথাটা। আইসক্রিমের কাঠিতেই সেটি আটকে। বড় বড় চোখ। কালো মাথায় হলদেটে ছাপ। দেখে চক্ষু চড়কগাছ সেই ব্যক্তির। সঙ্গে সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই উঠল ঝড়। নেট দুনিয়ায় আপাতত ভাইরাল সেই ‘সাপের মাথার আইসক্রিম’।

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ