AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahawwur Rana Extradition: ‘মুখ পোড়ার’ ভয়? তাহাউর ভারতে ‘পা’ রাখতেই বড় কথা বলল পাকিস্তান

Tahawwur Rana Extradition: কিন্তু 'লক্ষ্মী বারে' যখন তাহাউরকে ফেরাতে সফল হল ভারত, সেই সময়েই বিশ্ব রাজনীতিতে 'মুখ পোড়া' এড়াতে 'দায় ঝেড়ে' ফেলল পাকিস্তান।

Tahawwur Rana Extradition: 'মুখ পোড়ার' ভয়? তাহাউর ভারতে 'পা' রাখতেই বড় কথা বলল পাকিস্তান
প্রতীকী ছবিImage Credit: X | Getty Image
| Updated on: Apr 10, 2025 | 6:34 PM
Share

নয়াদিল্লি: বুধবার রওনা দিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির পালাম বিমানবন্দরে নেমেছে তাহাউরের বিমান। খুব শীঘ্রই তাঁকে তোলা হবে NIA-এর বিশেষ আদালতে। তার আগেই দিল্লির আর্থার রোডের ধারের ‘অন্ধকার কুঠুরিতেই’ আপাতত দিনকতক ঠাঁই হবে ‘আমেরিকা ফেরত’ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানার। এই তিহাড় জেলেই কিন্তু রাখা হয়েছিল ২৬/১১ হামলার একমাত্র জীবীত গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদী কসাবকেও।

গোটা বিশ্বজুড়ে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিসাবেই পরিচয় রানার। তার ‘হাতযশেই’ যে মুম্বইয়ে সন্ত্রাস হামলা চলেছিল, সেই প্রসঙ্গ উঠেছিল মার্কিন আদালতেও। এবার ওই একই হামলায় বিচারপ্রক্রিয়া শুরু হবে ভারতে। কিন্তু ‘লক্ষ্মী বারে’ যখন তাহাউরকে ফেরাতে সফল হল ভারত, সেই সময়েই বিশ্ব রাজনীতিতে ‘মুখ পোড়া’ এড়াতে আগেভাগেই ‘দায় ঝেড়ে’ ফেলল পাকিস্তান।

এদিন রানার প্রত্যপর্ণের আবহেই একটি ভিডিয়ো বার্তা মাধ্যমে পাকিস্তানের বিদেশমন্ত্রক তরফে জানানো হয়েছে, ‘গত দুই দশক ধরে নিজের কোনও রকম পাকিস্তানি নাগরিকত্ব সংক্রান্ত নথি রিনিউ করেননি তাহাউর। নিজেকে কানাডার নাগরিক হিসাবেই পরিচয় দিয়েছেন তিনি। তাই এটা কার্যত স্পষ্ট যে পাকিস্তানের সঙ্গে নথিগত দিক থেকে তাঁর কোনও সম্পর্ক নেই।’

তবে পাকিস্তান যেনতেন প্রকারেণ তাহাউর থেকে নিজের দায় ঝেড়ে ফেলতে চাইলেও, ওয়াকিবহাল মহল বলছে, বিদেশে থেকে পাকিস্তানের সামরিক বাহিনী ও গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে নিজের যোগাযোগ বজায় রেখেছিলেন তিনি। উল্লেখ্য, ‘দায় ঝেড়েও’ কিন্তু রেহাই পায়নি পাকিস্তান। সন্ত্রাস দমন বিভাগের একাংশের দাবি, ‘ওরা আশঙ্কা করছে যে রানা হয় তো সব সত্যি ফাঁস করে দেবে…’।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?