AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা রুখছে ফাইজ়ার! আমেরিকায় সোমবারই শুরু টিকাকরণ

প্রথম ধাপে আমেরিকার ৩০ লক্ষ মানুষ করোনা প্রতিষেধক পাবেন। সে দেশের মোট ৬৩৬ টি জায়গায় প্রথম পর্বের টিকাকরণ হবে।

করোনা রুখছে ফাইজ়ার! আমেরিকায় সোমবারই শুরু টিকাকরণ
ফাইল ছবি
| Updated on: Dec 13, 2020 | 11:41 AM
Share

ওয়াশিংটন: শুক্রবার রাতে ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধককে আপদকালীন অনুমোদন দিয়েছে আমেরিকা (USA)। মাত্র ৩ দিনের মধ্যে সোমবার থেকেই সে দেশে শুরু হয়ে যাচ্ছে টিকাকরণ। মার্কিন জেনারেল গুস পার্না জানিয়েছেন, সোমবার সকাল থেকেই আমেরিকাবাসী করোনা প্রতিষেধক পাবেন। তিনি বলেছেন, “সোমবার দেশের মোট ১৪৫ টি জায়গায় টিকাকরণ হবে। মঙ্গলবার সেই তালিকায় সংযুক্ত হবে আরও ৪২৫ টি স্থান। বুধবার আরও ৬৬ টি স্থানে চলবে টিকাকরণ।”

প্রথম ধাপে আমেরিকার ৩০ লক্ষ মানুষ করোনা প্রতিষেধক পাবেন। সে দেশের মোট ৬৩৬ টি জায়গায় প্রথম পর্বের টিকাকরণ হবে। প্রথমে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। তারপর গুরুতর অসুস্থ বয়স্করা প্রতিষেধক পাবেন।

প্রথম দেশ হিসাবে ব্রিটেন ছাড়পত্র দিয়েছিল ফাইজ়ারের করোনা প্রতিষেধককে। তারপর একে একে বাহরাইন, কানাডা, সৌদি আরব ছাড়পত্র দিয়েছে। বিশ্বের ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারকে অনুমোদন দিয়েছে আমেরিকাও। ফাইজ়ারের গবেষকদের দাবি করোনা প্রতিরোধ করতে তাঁদের প্রতিষেধক ৯৫ শতাংশ কার্যকরী। তবে মার্কিন এফডিএ জানিয়েছে, গুরুতর অ্যালার্জি থাকলে এখন যেন কোনও ব্যক্তি করোনা প্রতিষেধক না নেন।

আরও পড়ুন: রিপাবলিক টিভির সিইও গ্রেফতার

ভারতেও অনুমোদনের আবেদন করেছে ফাইজ়ার। তবে এখনও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI) করোনা প্রতিষেধককে অনুমোদন দেননি। দেশে অনুমোদন চেয়ে আবেদন করেছে কোভিশিল্ড ও কোভ্যাকসিনও।

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু