AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi’s US Visit: ট্রাম্পের সঙ্গে দেখা করতে মার্কিন সফরে মোদী, নেমেই সাক্ষাৎ তুলসীর সঙ্গে

India-US Relation: আজ, ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। বাণিজ্য, প্রতিরক্ষা, সুরক্ষা, প্রযুক্তিগত উন্নতি ও অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। উঠে আসতে পারে বাংলাদেশ ইস্যুও।

PM Modi's US Visit: ট্রাম্পের সঙ্গে দেখা করতে মার্কিন সফরে মোদী, নেমেই সাক্ষাৎ তুলসীর সঙ্গে
আমেরিকায় পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: X
| Updated on: Feb 13, 2025 | 10:05 AM
Share

ওয়াশিংটন: ফ্রান্স সফর শেষে এবার মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ওয়াশিংটনে  পা রাখলেন তিনি। দুইদিনের এই মার্কিন সফরে তিনি দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অনাবাসী ভারতীয়দের ফেরত পাঠানো এবং শুল্ক চাপানোর হুঁশিয়ারির মাঝে ট্রাম্পের সঙ্গে মোদীর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আজ, ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। বাণিজ্য, প্রতিরক্ষা, সুরক্ষা, প্রযুক্তিগত উন্নতি ও অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। উঠে আসতে পারে বাংলাদেশ ইস্যুও।

আজ ভোর রাতে ওয়াশিংটনে পা রাখতেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আশাবাদী তিনি। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক ও অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। আমেরিকা পৌঁছেই ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

মার্কিন সফরে এবারও ব্লেয়ার হাউসেই থাকছেন প্রধানমন্ত্রী মোদী। এটিকে বিশ্বের সবথেকে এক্সক্লুসিভ হোটেল বলা হয়, যেখানে হোয়াইট হাউসে আগত অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম আমেরিকা সফর। গতবার মোদী-ট্রাম্পের বন্ধুত্ব দেখেছিল সবাই। এবার সেই বন্ধুত্ব আরও মজবুত হয় নাকি অনাবাসী-শুল্ক সহ নানা ইস্যুর আঙ্গিকে নতুন মোড় নেয়, তাই-ই দেখার।

Follow Us