Modi Trump at G7 Summit: ১৬ মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প, কী করলেন দুই রাষ্ট্রনেতা?
Narendra Modi and Donald Trump hold brief interaction: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনদিনের জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গী দেশ হিসেবে এই সম্মেলনে ভারত ১৩ বার অংশ নিল। আর প্রধানমন্ত্রী মোদী সপ্তমবার এই সম্মেলনে যোগ দিলেন।

এভিয়ান: দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তারই মধ্যে ১৬ মাস পর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ঐতিহ্যবাহী ফটো পর্বের সময় মোদী এবং ট্রাম্পের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। বুধবার এই সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারই আগে সংক্ষিপ্ত আলাপচারিতা সারলেন মোদী-ট্রাম্প।
জি-৭ সম্মেলনে উচ্চ-পর্যায়ের বৈঠকের জন্য বিশ্বের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার সময় দেখা যায়, ট্রাম্পের সঙ্গে কথা বলছেন মোদী। সংক্ষিপ্ত এই আলাপচারিতার সময় দুই রাষ্ট্রনেতাকে হাত মেলাতে দেখা যায়। গত বছরের ফেব্রুয়ারির পর এটিই ছিল তাঁদের প্রথম মুখোমুখি বৈঠক। জি-৭ সম্মেলনে মোদী ও ট্রাম্প পাশাপাশি বসেছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছিল। তারপর এটিই ছিল মোদী ও ট্রাম্পের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।
জি-৭ সম্মেলনের ফাঁকে আগামিকাল দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। তবে এই ১৬ মাসে অনেক কিছু ঘটেছে। ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের একাধিক বার্তায় দুই দেশের টানাপোড়েন বাড়ে। তবে এরই মধ্যে দুই রাষ্ট্রনেতা ফোনে কয়েকবার কথা বলেছেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামো নিয়েও দুই দেশ সম্মত হয়েছে। মনে করা হচ্ছে, দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
#WATCH | Prime Minister Narendra Modi and US President Donald Trump seen interacting at the G7 Summit in Evian, France.
(Video: DD News) pic.twitter.com/HIiZPZOyxR
— ANI (@ANI) June 16, 2026
প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনদিনের জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গী দেশ হিসেবে এই সম্মেলনে ভারত ১৩ বার অংশ নিল। আর প্রধানমন্ত্রী মোদী সপ্তমবার এই সম্মেলনে যোগ দিলেন।
