PM Modi in Indonesia: এ যেন ভারতেরই প্রতিচ্ছবি! ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে দেখতে উপচে পড়া ভিড়
India-Indonesia: তিন দেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইন্দোনেশিয়ার পর তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাবেন। আজ ইন্দোনেশিয়া সফরের শেষদিনে সেখানের বিখ্যাত প্রামবানান মন্দিরে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে শিবের আরাধনার ছবিও পোস্ট করেছেন এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন।

জাকার্তা: ইন্দোনেশিয়ায় উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সফরের শেষভাগও স্মরণীয় করে তুললেন সে দেশের মানুষ। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে এবং তাঁকে এক ঝলক দেখতে রাস্তার ধারে ভিড় করেন ইন্দোনেশিয়ার জনগণ। এমনকী, ইন্দোনেশিয়া সফর শেষ করে যখন প্রধানমন্ত্রী মোদী চলে আসছেন, তখন ৫টি ইন্দোনেশিয়ার ফাইটার জেট তাঁর বিমানকে এসকর্ট করে আনে।
তিন দেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইন্দোনেশিয়ার পর তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাবেন। আজ ইন্দোনেশিয়া সফরের শেষদিনে সেখানের বিখ্যাত প্রামবানান মন্দিরে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে শিবের আরাধনার ছবিও পোস্ট করেছেন এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন।
ভারতে যখন কোনও রাজ্য সফরে যান প্রধানমন্ত্রী মোদী, তাঁকে দেখতে যেমন রাস্তার দুই দিকে ভিড় উপচে পড়ে, ঠিক একই চিত্র দেখা গিয়েছে ইন্দোনেশিয়াতেও। সেখানেও শয়ে শয়ে মানুষকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতে এবং প্রধানমন্ত্রী মোদীকে দেখে হাত নাড়তে দেখা যায়।
সফর শেষে প্রধানমন্ত্রী মোদী যখন ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন, তখন পাঁচটি ইন্দোনেশিয়ান ফাইটার জেট তাঁর বিমানকে এসকর্ট করে নিয়ে যায়।
As I conclude my visit to Indonesia, I leave with immense satisfaction at the outcomes achieved as far as the future of our partnership is concerned. I extend my heartfelt gratitude to the people of Indonesia and to President Prabowo Subianto for his exceptional warmth and… pic.twitter.com/LUekSDV1jE
— Narendra Modi (@narendramodi) July 8, 2026
ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ইন্দোনেশিয়া সফর শেষে আমি অত্যন্ত সন্তুষ্ট মনে ফিরছি। বিশেষ করে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভবিষ্যতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সফরে যে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে, তা আমাকে গভীর তৃপ্তি দিয়েছে। ইন্দোনেশিয়ার জনগণ এবং প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর আন্তরিক উষ্ণ অভ্যর্থনা এবং ব্যক্তিগত অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।”
