AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Army : বাংলাদেশের সেনাবাহিনীতে বড় বদল, দেশে ফেরানো হচ্ছে দিল্লিতে কর্মরত অফিসারকে

Bangladesh Army : বাংলাদেশের সেনাবাহিনীর নতুন সিজিএস অর্থাৎ চিফ অফ জেনারেল হয়েছেন এম মইনুর রহমান। এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে কর্মরত ছিলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত মুহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে।

Bangladesh Army : বাংলাদেশের সেনাবাহিনীতে বড় বদল, দেশে ফেরানো হচ্ছে দিল্লিতে কর্মরত অফিসারকে
সেনার শীর্ষস্তরে রদবদলImage Credit: x
| Updated on: Feb 23, 2026 | 2:16 PM
Share

ঢাকা : বাংলাদেশের সেনাবাহিনীতে বড়সড় রদবদল। পদ্মাপাড়ে তারেক রহমানের সরকার গঠনের পরই সেনাবাহিনীর শীর্ষস্তরে বড় বদল আনা হয়েছে। সেনাবাহিনীতে নতুন চিফ অফ জেনারেল নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক অফিসারকেও বদলি করা হচ্ছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। উল্লেখ্য,শেখ হাসিনার পদত্যাগের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে সর্বশেষ রদবদল করা হয়েছিল সেনাবাহিনীতে।

বাংলাদেশের সেনাবাহিনীর নতুন সিজিএস অর্থাৎ চিফ অফ জেনারেল হয়েছেন এম মইনুর রহমান। এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের জায়গায় তাঁকে নিয়োগ করেছে বাংলাদেশের নতুন সরকার। কায়সার রশিদ চৌধুরীকে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। মেজর জেনারেল পদে পদোন্নতির পর তিনি এই পদ গ্রহণ করবেন।

আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। কোনও দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তাঁকে বিদেশমন্ত্রকে বদলি করা হচ্ছে। তাঁর জায়গায় নিয়োগ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত মুহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে। মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে তাঁকে। বাংলাদেশের পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজুর রহমানকে।

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন তারেক রহমান। তারপরই সেনাবাহিনীতে রদবদল করা হল। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মহম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন চিফ প্রসিকিউটর (মুখ্য সরকারি আইনজীবী) হিসেবে নিয়োগ করা হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে।

'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা
'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?