পুরো মুখে কালি! সংখ্যালঘুদের নিয়ে ইউনূসের মুখোশ খুলে দিল রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট
UN Report on Bangladesh: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক রিপোর্টের ৫২ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে ৪ অগস্টের পর থেকে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন হয়েছে। সিরাজগঞ্জের আওয়ামী লীগের অফিসে হামলা, সাংবাদিক হত্যার কথাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের তথ্যানুসন্ধানী রিপোর্টে।

জেনেভা: বিশ্বমঞ্চে ইউনূস প্রশাসনের মুখ পুড়ল। মব জাস্টিস রুখতে ব্যর্থ বাংলাদেশের নতুন সরকার। উল্লেখ রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। বাংলাদেশে হয়ে চলা সংখ্যালঘু নিপীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। বলা হয়েছেে, অপরাধীদের ধরতে ব্যর্থ ইউনূস প্রশাসন।
বাংলাদেশের গণঅভ্যুত্থানে হওয়া মানবাধিকার লঙ্ঘনের অপরাধ নিয়েই বুধবার রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সেই রিপোর্টে একদিকে যেমন শেখ হাসিনার আমলে ছাত্র-আন্দোলনকারীদের উপরে অত্যাচার, গণহত্যার উল্লেখ করা হয়েছে, তেমনই বর্তমানে সংখ্য়ালঘুদের উপরে অত্যাচার চলছে, তাও উল্লেখ করা হয়েছে।
কী বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে?
রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ অগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত হয়েছেন বহু মানুষ। বাংলাদেশের প্রাক্তন সরকার, আওয়ামি লীগ এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা এই হামলা-আক্রমণ চালিয়েছিল।
অন্যদিকে, ইউনূস সরকারের দিকেও আঙুল তোলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক রিপোর্টের ৫২ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে ৪ অগস্টের পর থেকে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন হয়েছে। সিরাজগঞ্জের আওয়ামী লীগের অফিসে হামলা, সাংবাদিক হত্যার কথাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের তথ্যানুসন্ধানী রিপোর্টে।
এই প্রসঙ্গে ইসকনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “৭-৮ মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তা-ই প্রমাণিত হয়েছে। অনেকের হত্যা, ধর্ষণ, বাড়ি পোড়ানো হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমেরিকার সেনেটরাও উদ্বেগ প্রকাশ করেছে। অনেকদিন হয়েছে। এবার অত্যাচার থামবে বলে আশা করা হচ্ছে।”

