AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নজরদারিতে শান, ভারতের হাতে ৬ যুদ্ধ বিমান তুলে দিতে চান বাইডেন

বিজ্ঞপ্তিতে বাইডেন প্রশাসন জানিয়েছে, ভারতের নিরাপত্তা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই এই প্রস্তাব।

নজরদারিতে শান, ভারতের হাতে ৬ যুদ্ধ বিমান তুলে দিতে চান বাইডেন
ছবি -পিটিআই
| Updated on: May 01, 2021 | 12:16 PM
Share

ওয়াশিংটন: আরও শক্তিশালী হচ্ছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ভারতের হাতে ৬টি পি-৮এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট তুলে দিতে চেয়েছে। সেই মতো মার্কিন কংগ্রেসকে অবগত করে একটি বিজ্ঞপ্তিও দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শুক্রবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্পোরেশন এজেন্সি জানিয়েছে, তারা ভারতের হাতে নজরদারি চালানোর যুদ্ধ বিমান তুলে দিতে চায়।

বিজ্ঞপ্তিতে বাইডেন প্রশাসন জানিয়েছে, ভারতের নিরাপত্তা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই এই প্রস্তাব। এ ছাড়া এই প্রস্তাবের অন্য উদ্দেশ্য হল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখা। ভারতের হাতে প্রথম পি-৮এল এসেছিল ২০১৩ সালে। তখন ভারতীয় নৌ-সেনার হাতে এসেছিল এই নজরদারি বিমান।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ভারতের হাতে ৬টি পি-৮এল নজরদারি বিমান গেলে আগামী ৩০ বছর ভারত নজরদারি চালাতে পারবে। পাশাপাশি চাইলে সেনাও এই বিমান কাজে লাগাতে পারে। এই ৬ যুদ্ধ বিমানের আনুমানিক দাম ২৪২ কোটি ডলার হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে চিনের যখন লাদাখে সীমান্ত সমস্যা দেখা দিয়েছিল, তখন বারবার ভারতের পাশেই দাঁড়িয়েছে আমেরিকা। মধ্যস্থতা করতে চেয়ে একাধিকবার দুই দেশের মধ্যে ঢুকতে চেয়েছিল হোয়াইট হাউস। তবে দুই দেশ নিজেদের মধ্যেই বৈঠকের মাধ্যমে সমস্যা মিটিয়েছে। শান্ত হয়েছে লাদাখ।

আরও পড়ুন: ভারত থেকে ফিরলেই মোটা জরিমানা বা ৫ বছরের জন্য জেলে যেতে হবে অস্ট্রেলিয়ার নাগরিকদের

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট