US Green Card Rules: গ্রিন কার্ড চাই? আগে ছেড়ে যেতে হবে আমেরিকা! মাথায় বাজ পড়ল ট্রাম্পের নয়া নীতিতে
US Green Card New Rules 2026: হু ভারতীয়ই আমেরিকায় পাকাপাকিভাবে বসবাসের স্বপ্ন নিয়ে যায়। এইচ১-বি ভিসায় আবেদনের প্রক্রিয়া বদলানোয় ইতিমধ্যেই মার্কিন মুলুকে যাওয়া কঠিন হয়েছে। তার মধ্যে গ্রিন কার্ড নিয়ে এই নতুন নিয়মের কড়াকড়িতে আমেরিকায় ঠিকানা তৈরি আরও কঠিন হল।

ওয়াশিংটন: অনিশ্চিত হাজার হাজার ভারতীয়ের ভবিষ্যৎ। মার্কিন মুলুকে পাকাপাকিভাবে বসবাসের লাইসেন্স পাওয়া আরও কঠিন হল। বিরাট সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। শুক্রবার আমেরিকা ঘোষণা করল, অনাবাসীরা যারা গ্রিন কার্ডের (Green Card) আবেদন করেছেন, তাদের আমেরিকা ছাড়তে হবে। ফিরে যেতে হবে দেশে।
কী বলা হয়েছে নতুন নিয়মে?
মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন (US Citizenship and Immigration Services) তরফে জারি করা হয়েছে নতুন গাইডলাইন। তাতে বলা হয়েছে যে বিদেশি নাগরিকরা যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, তাদের আমেরিকা ছেড়ে চলে যেতে হবে এবং নিজেদের দেশ থেকে আবেদন করতে হবে। অর্থাৎ আমেরিকায় থেকে সেখানের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করা যাবে না। আধিকারিকরা সমস্ত নথি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে যে আবেদনকারীকে গ্রিন কার্ড দেওয়া হবে কি না।
কী প্রভাব পড়বে?
এই নিয়ম বদলে বিরাট প্রভাব পড়তে চলেছে। বহু বিদেশি নাগরিক, যাদের মধ্যে পড়ুয়া, পর্যটক ও কর্মসূত্রে আমেরিকায় রয়েছেন টেম্পোরারি বা অস্থায়ী ভিসাতে, তারা ও দেশে থাকাকালীনই গ্রিন কার্ডের জন্য় আবেদন করেন। এই প্রক্রিয়াকে অ্যাডজাস্টমেন্ট অব স্টেটাস বলা হয়। তবে নতুন নিয়মে এই প্রক্রিয়া খুব কম ক্ষেত্রেই ব্য়বহার করা হবে।
আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও এই সিদ্ধান্তে প্রভাবিত হবে বিশেষভাবে। বহু ভারতীয়ই আমেরিকায় পাকাপাকিভাবে বসবাসের স্বপ্ন নিয়ে যায়। এইচ১-বি ভিসায় আবেদনের প্রক্রিয়া বদলানোয় ইতিমধ্যেই মার্কিন মুলুকে যাওয়া কঠিন হয়েছে। তার মধ্যে গ্রিন কার্ড নিয়ে এই নতুন নিয়মের কড়াকড়িতে আমেরিকায় ঠিকানা তৈরি আরও কঠিন হল।
ইউএসসিআইএস-র মুখপাত্র জ্যাক কাহলার জানিয়েছেন, এই নীতিতে আইনের আসল উদ্দেশ্য পুনরুদ্ধার করবে। অস্থায়ী কর্মীদের তো নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমেরিকা ছেড়ে চলে যাওয়ারই কথা। দেশের ইমিগ্রেশন প্রক্রিয়াতে সম্পূর্ণ রদবদল করা হবে। এই নতুন সিস্টেমে ধরা যাবে কারা বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছে।
