AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: টানটান উত্তেজনা, শেষকৃত্য থামিয়ে হাঁ করে ফুটবল ম্যাচ দেখছে পরিবার!

Viral Video: কোপা আমেরিকা ফুটবল ম্যাচ চলছিল চিলি বনাম পেরুর। এদিকে পরিবারে শোক অনুষ্ঠান চলছে। কফিনে শোয়ানো মৃতদেহ। তবে এমন হাইভোল্টেজ ম্যাচ কি ছাড়া যায়? তাই ওই ঘরেই জায়ান্ট প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে চালিয়ে দেওয়া হল ম্যাচ।

VIDEO: টানটান উত্তেজনা, শেষকৃত্য থামিয়ে হাঁ করে ফুটবল ম্যাচ দেখছে পরিবার!
শেষকৃত্যের মাঝেই ম্যাচ দেখতে ব্যস্ত সবাই।Image Credit: Twitter
| Updated on: Jul 02, 2024 | 7:37 AM
Share

চিলি: বাড়িতে শোকের ছায়া। পৃথিবী থেকে চলে গিয়েছেন পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান। হঠাৎই থামিয়ে দেওয়া হল সেই কাজ। চেয়ার নিয়ে এদিক-ওদিক বসে পড়লেন সবাই, জায়ান্ট স্ক্রিনে চালিয়ে দেওয়া হল ফুটবল ম্যাচ। শেষকৃত্য ছেড়ে গোটা পরিবার হাঁ করে গিলল সেই ম্যাচ। সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

ঘটনাটি দক্ষিণ আমেরিকার। কোপা আমেরিকা ফুটবল ম্যাচ চলছিল চিলি বনাম পেরুর। এদিকে পরিবারে শোক অনুষ্ঠান চলছে। কফিনে শোয়ানো মৃতদেহ। তবে এমন হাইভোল্টেজ ম্যাচ কি ছাড়া যায়? তাই ওই ঘরেই জায়ান্ট প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে চালিয়ে দেওয়া হল ম্যাচ। পরিবারের সদস্য থেকে আগত অতিথি, সকলেই চিলির জার্সি পরে দেখলেন ওই ম্যাচ। এমনকী কফিনের উপরেও ফুলের তোড়ার পাশাপাশি জার্সি রাখা ছিল।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলছে। একপক্ষ যেমন অবাক পরিবারের এই সিদ্ধান্তে, অনেকে আবার সাফাই দিয়ে বলেছেন, “প্রয়াত ব্যক্তি হয়তো ফুটবলের ফ্যান ছিলেন। শেষযাত্রাতে পরিবার তাঁর ভাললাগাকেই সম্মান জানিয়েছে। একসঙ্গে শেষ ম্যাচ দেখছেন।” কেউ আবার মজা করে লিখেছেন, “ম্যাচের স্কোর দেখেও যদি উঠে না বসেন, তবে ওনাকে মৃত বলেই গণ্য করা হবে।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা