PM Modi-Georgia Meloni: ফের ভাইরাল ‘Melody’, মোদীকে দেখেই মেলোনি হেসে বললেন, ‘আমরাই সবথেকে জনপ্রিয় জুটি’!
Modi Meloni Viral Melodi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখনই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেখা হয়, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জি-৭ সম্মেলনেও এই দুই রাষ্ট্রনেতার মধ্যে সাক্ষাৎ হয়। দেখা মাত্রই তারা হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মেলান। এরপরে সকল রাষ্ট্রনেতারা মিলে একসঙ্গে ছবি তোলেন।

প্য়ারিস: রোমের পর এবার প্রেমের দেশ ফ্রান্সে ‘মেলোডি’ (Melody) মোমেন্ট। জি-৭ সদস্য় দেশের নেতারা মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বাইনসে বৈশ্বিক নানা ইস্যু নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা হল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Georgia Meloni)। তাদের সাক্ষাতে আবার চর্চায় ফিরল ‘মেলোডি’। প্রধানমন্ত্রী মোদীকে দেখে কী বললেন ইটালির প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখনই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেখা হয়, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জি-৭ সম্মেলনেও এই দুই রাষ্ট্রনেতার মধ্যে সাক্ষাৎ হয়। দেখা মাত্রই তারা হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মেলান। এরপরে সকল রাষ্ট্রনেতারা মিলে একসঙ্গে ছবি তোলেন।
নিজেদের জুটির জনপ্রিয়তা নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রী মোদীকে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি বলেন, “হ্যাঁ, আমরা ইন্সটাগ্রামে সবথেকে জনপ্রিয় জুটি।”
এর আগে গত মাসে যখন প্রধানমন্ত্রী রোমে গিয়েছিলেন, সেই সময় ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে তিনি ভারতীয় ব্রান্ড পার্লের মেলোডি টফি উপহার দেন। সেই ভিডিয়োও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
২০২৩ সাল থেকে প্রধানমন্ত্রী মোদী ও জর্জিয়া মেলোনির দ্বিপাক্ষিক সাক্ষাতের সময় থেকেই দুজনের নাম মিলিয়ে ‘মেলোডি’ বলে ডাকা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ক্লিপ ও মিমে এই ‘মেলোডি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়। ২০২৪ সালে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেলফি পোস্ট করে লিখেছিলেন, “হাই ফ্রেন্ডস, ফ্রম #মেলোডি”। ২০২৫ সালেও তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন মেলোডি লিখেই।
তবে এই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় গণ্ডির বাইরেও অনেক গভীরে ছড়িয়ে গিয়েছে। মোদী-মেলোনির আমলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
