AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সবে মিলে করি কাজ’, বিশ্বকে বার্তা বাইডেনের

একতার মাধ্যমে সব বাধা পেরিয়ে নতুন আমেরিকা গড়ার স্বপ্নে পথ চলা শুরু করলেন বাইডেন-কমলা।

'সবে মিলে করি কাজ', বিশ্বকে বার্তা বাইডেনের
ফাইল চিত্র
| Updated on: Jan 21, 2021 | 1:17 AM
Share

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন (Joe Biden)। পাশেই বাইবেল হাতে দাঁড়িয়ে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকা-সহ সারা বিশ্বের উদ্দেশে বাইডেন বললেন, “আত্মা দিয়ে আমেরিকা গড়ব।” শুধু তাই নয়, একতার মাধ্যমে সব বাধা পেরিয়ে নতুন আমেরিকা গড়ার স্বপ্নে পথ চলা শুরু করলেন বাইডেন-কমলা।

নিরাপত্তা কোনও খামতি ছিল না। জাতীয় রক্ষীরা ঘিরে ফেলেছিলেন গোটা ওয়াশিংটন। তার মধ্যেই বাইডেনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হল। শপথ নিয়েই জো বলেন, “আমি সব আমেরিকাবাসীর প্রেসিডেন্ট।” করোনা মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যের অবসান। এই ৪ মূল লক্ষ্যে ঝাঁপাবেন জো-কমলা। আর এই লক্ষ্যপূরণে বাইডেনের হাতিয়ার একতা।

ইউনাইটেড স্টেটস অব আমেরিকাকে আরও ‘ইউনাইটেড’ হওয়ার বার্তা দিলেন জো। গণতন্ত্র মূল্যবান, আর আজ গণতন্ত্রের দিন, বাইডেনের বক্তব্যে যেন বারবার ঘুরে এল এই শব্দগুলি। ক্ষমতায় এসেই ট্রাম্পের উল্টো পথে হেঁটে দ্বেষহীন দেশ গড়ার কাজ করবেন তিনি। একথা নির্বাচনী প্রচার থেকেই বলে আসছেন আমেরিকার ৪৬-তম প্রেসিডেন্ট। অভিষেকে সংবিধান রক্ষা করার শপথ তো বটেই তার সঙ্গে বাইডেন প্রতিজ্ঞা করলেন একত্রে সব বাধা পেরিয়ে যাওয়ার। বাইডেনের সাফল্য কামনা করছে সারা বিশ্ব। টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে উষ্ণ অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন নমো।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের