Duare Ration: রেশন নিতে আসা উপভোক্তাদের দেওয়া হচ্ছে উন্নয়নের পাঁচালি, চাঞ্চল্য জলপাইগুড়িতে
Jalpaiguri: রেশন দেওয়ার পাশাপাশি একপ্রকার বাধ্য হয়ে বাড়তি এই কাজ করতে হচ্ছে ডিলারের কর্মীদের। যদিও, এই কাজ করতে ডিলারদের তরফে কোনও অসুবিধা নেই বলে বলা হলেও বিতর্ক কিন্তু থামছে না। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি গরাল বাড়ি গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

জলপাইগুড়ি: ‘দুয়ারে রেশন’ নিলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে উন্নয়নের পাঁচালি। রেশনে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির পর এবার রেশন ডিলারদের তরফে বিলি করা হচ্ছে ‘উন্নয়নের পাঁচালি’। জানা গিয়েছে, বাধ্যতামূলকভাবে এই পাঁচালি বিলি করতে হবে ডিলারদের। রেশন নিতে আসা প্রতিটি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই উন্নয়নের পাঁচালি পুস্তিকা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রেশন দেওয়ার পাশাপাশি একপ্রকার বাধ্য হয়ে বাড়তি এই কাজ করতে হচ্ছে ডিলারের কর্মীদের। যদিও, এই কাজ করতে ডিলারদের তরফে কোনও অসুবিধা নেই বলে বলা হলেও বিতর্ক কিন্তু থামছে না। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি গরাল বাড়ি গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
এদিনের, শিবিরে আসা বেশ কিছু মানুষেরা ঝাঁ চকচকে এই পুস্তিকা নিয়েছেন। তাঁরা জানিয়েছেন পুস্তিকা হাতে পেয়ে সুবিধা হল। তাঁরা জানতে পারবে সরকার তাদের জন্য কী কী সুবিধা প্রদান করছে। এবং তারাও কীভাবে এইসব সুবিধা গ্রহণ করতে পারবেন সেটাও তাঁরা জানিয়েছেন। রেশন ডিলার বিশ্বজিৎ রায় বলেন, “আগে এটা ছিল না। এখন দিতে বলা হয়েছে।” এক উপভোক্তা বলেন, “আমি তো পড়তে পারি না। তবে ছেলে বলল এটা সরকারের কোনও একটা বই।”
