PNB: ১৩ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই সমস্ত অ্যাকাউন্ট…
Punjab National Bank: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছে, আগামী মাস থেকে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া দিল্লি: আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আগামী মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে বহু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ হবে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছে, আগামী মাস থেকে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
পিএনবি জানিয়েছে, যে ব্য়াঙ্ক অ্যাকাউন্টগুলি তিন বছরের বেশি সময় ধরে ইন-অ্যাকটিভ বা নিষ্ক্রিয় হয়ে রয়েছে, সেগুলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেখানে গ্রাহকরা বিগত তিন বছরের বেশি সময় ধরে কোনও লেনদেন করেননি, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে।
এছাড়া যে অ্যাকাউন্টগুলিতে ৩০ জুন পর্যন্ত জিরো ব্যালেন্স রয়েছে, সেগুলিও বন্ধ হয়ে যাবে।
অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চাইলে কী করবেন?
যদি কোনও গ্রাহক যদি তার পিএনবি অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান, তাকে নিজের ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টের বর্তমান অবস্থা বা কারেন্ট স্টেটাস চেক করতে হবে। এরপরে কেওয়াইসি আপডেট করাতে হবে। ১৩ সেপ্টেম্বর বা তার আগেই ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কেওয়াইসি জমা করতে হবে।
