AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম! কত টাকা হতে পারে?

LPG Cylinder Price: আগামিদিনে এলপিজি সিলিন্ডারের দাম আবার বাড়তে পারে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের উপরে অতিরিক্ত শুল্ক বসানো হতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে। তবে এখনও সরকার আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। 

ফের বাড়তে পারে LPG সিলিন্ডারের দাম! কত টাকা হতে পারে?
কত দাম বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের?Image Credit: PTI
| Updated on: Aug 06, 2026 | 6:42 PM
Share

নয়া দিল্লি: অগস্ট মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম ২০০ টাকা কমেছিল। এই খবরে খুশি হয়েছিলেন অনেকে। তবে এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু ফের ধাক্কা লাগতে পারে। আগামিদিনে এলপিজি সিলিন্ডারের দাম আবার বাড়তে পারে। সিলিন্ডার পিছু কত টাকা বাড়বে জানেন?

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের উপরে অতিরিক্ত শুল্ক বসানো হতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে। তবে এখনও সরকার আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।

কেন শুল্ক বসানো হবে?

রিপোর্ট অনুযায়ী, ইরান ও আমেরিকার মধ্যে ক্রমাগত যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপরে প্রভাবের পরিপ্রেক্ষিতে ভারত জ্বালানি নিরাপত্তা জোরদার করতে চাইছে। এই জন্য সরকার দীর্ঘমেয়াদী জ্বালানি সঞ্চয় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এলপিজির উপরে প্রতি কিলোগ্রামে প্রায় ১.২৯ টাকা এবং প্রাকৃতিক গ্যাসের উপরে প্রতি কিউবিক মিটারে ১.৪৩ টাকা ফি বসাতে পারে। এই প্রস্তাবটি অনুমোদিত হলে, ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ প্রায় ১০০০ টাকা হয়ে যাবে এলপিজি সিলিন্ডারের দাম। বর্তমানে ৯৬৮ টাকা দাম পড়ে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের।

এই অতিরিক্ত শুল্ক থেকে আনুমানিক বার্ষিক প্রায় ১.৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৩,২০০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।

সরকার এই টাকা কোথায় খরচ করবে?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১০ বছরে ভারতের জ্বালানি সঞ্চয় কর্মসূচিতে প্রায় ৪২ বিলিয়ন ডলার খরচ হবে বলে পরিকল্পনা। এর একটি বড় অংশ ব্যয় হবে নতুন জ্বালানি সঞ্চয় পরিকাঠামো নির্মাণে এবং বাকি অর্থ  জ্বালানি রিজার্ভ তৈরিতে ব্যবহার করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভারতের শক্তি সঞ্চয় কর্মসূচি শুধু অপরিশোধিত তেলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এতে এলপিজি ও এলএনজির মতো জ্বালানিও অন্তর্ভুক্ত হতে পারে।

তবে এটি বর্তমানে শুধুমাত্র প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। এলপিজি বা প্রাকৃতিক গ্যাসের ওপর নতুন শুল্ক বা চার্জের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা অনুমোদন করা হয়নি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা