AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Closed: নভেম্বর মাসে রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন সম্পূর্ণ তালিকা

Bank Rules: তবে এই সব দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় ব্রাঞ্চে গিয়ে টাকা তোলা বা টাকা জমা দেওয়া যাবে না। চেক তোলা, লোন নেওয়া এসব হবে না। তবে আপনি ইউপিআই ব্যবহার করতে পারেন। অনলাইন পেমেন্ট করতে গেলে কোনও অসুবিধে হবে না।

Bank Closed: নভেম্বর মাসে রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখুন সম্পূর্ণ তালিকা
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Oct 31, 2026 | 4:38 PM
Share

কলকাতা: নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই মাসের খরচ, সঞ্চয় এবং বিভিন্ন কাজের পরিকল্পনা করেন। এর মধ্যে কারও ব্যাঙ্কের কাজ থাকলে নভেম্বর মাসের ছুটির তালিকা দেখে নেওয়া দরকার। কারণ, ২০২৬ সালে নভেম্বর মাসে বিভিন্ন উৎসব ও বিশেষ দিনের কারণে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। ফলে টাকা তোলা, জমা দেওয়া, চেক জমা বা অন্য কোনও ব্যাঙ্কের কাজ থাকলে আগে থেকেই প্ল্যান করে রাখা ভাল। রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া প্রতি বছর ব্যাঙ্কের তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী বিভিন্ন রাজ্য ও শহরে উৎসব এবং বিশেষ দিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই সব ছুটি কিন্তু সব রাজ্যে উপলব্ধ নেই।

নভেম্বরে সারা দেশে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?

১- ১ নভেম্বর (রবিবার) ২- ৮ নভেম্বর (রবিবার এবং দিওয়ালি) ৩- ১৪ নভেম্বর (মাসের দ্বিতীয় শনিবার) ৪- ১৫ নভেম্বর (রবিবার) ৫- ২২ নভেম্বর (রবিবার) ৬- ২৮ নভেম্বর (মাসের চতুর্থ শনিবার) ৭- ২৯ নভেম্বর (রবিবার)

নভেম্বরে রাজ্যে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?

নভেম্বরে পশ্চিমবঙ্গে অনেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকার ২০২৬ সালে ৯ ও ১০ নভেম্বর কালীপুজোর ছুটি দিয়েছে। একই সঙ্গে ভাইফোঁটাও রয়েছে। ১, ৮, ১৪, ১৫, ২৮, ২৯ নভেম্বর রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ রবিবার হিসেবে ছুটির অন্তর্ভুক্ত। একই ভাবে ৯ ও ১০ নভেম্বর সুতরাং সোমবার ও মঙ্গলবার কালীপুজোর জন্য বিশেষ ছুটির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে ব্যাঙ্কের নিজস্ব বিজ্ঞপ্তি দেখা প্রয়োজন। ১১ নভেম্বর অবশ্য ভাইফোঁটার জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে। ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী হিসেবে ব্যাঙ্ক ছুটি থাকবে।

তবে এই সব দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় ব্রাঞ্চে গিয়ে টাকা তোলা বা টাকা জমা দেওয়া যাবে না। চেক তোলা, লোন নেওয়া এসব হবে না। তবে আপনি ইউপিআই ব্যবহার করতে পারেন। অনলাইন পেমেন্ট করতে গেলে কোনও অসুবিধে হবে না।

Follow Us