AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটানা ৩০০ দিন অবাধে কথা বলুন, BSNL-এর এই ট্যারিফের কথা জানলে অবাক হবেন

BSNL tariff plan: বিএসএনএলের প্রিপেড প্ল্যানে সুবিধা পাওয়া যায়। বিএসএনএলের গ্রাহকরা বর্তমানে একটি প্ল্যানে ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পান। বাকি ২৪০ দিনের জন্য শুধুমাত্র ইনকামিং কলের সুবিধা পাওয়া যায়।

একটানা ৩০০ দিন অবাধে কথা বলুন, BSNL-এর এই ট্যারিফের কথা জানলে অবাক হবেন
| Updated on: Jul 30, 2024 | 4:15 PM
Share

নয়া দিল্লি: বিভিন্ন টেলিকম সংস্থা তাদের ট্যারিফ বাড়িয়ে দেওয়ায় চিন্তা বেড়েছে অনেকেরই। মাসের খরচে পড়ছে টান। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থা ছেড়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকছেন অনেকেই। গত এক মাসে কয়েক লক্ষ নতুন সিম বিক্রি হয়েছে বিএসএনএলের। এই সংস্থার সবথেকে ভাল প্ল্যান কোনটি, জেনে নিন।

সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি তার বর্তমান রিচার্জ প্ল্যানে বেশ কিছু পরিবর্তন করেছে। ফলে গ্রাহকরা অনেক কম খরচে পরিষেবা পাচ্ছেন। যেমন ধরা যাক, ৭৯৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান আছে, যার মেয়াদ ৩০০ দিন। সব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই প্ল্যান।

বিএসএনএলের প্রিপেড প্ল্যানে সুবিধা পাওয়া যায়। বিএসএনএলের গ্রাহকরা বর্তমানে একটি প্ল্যানে ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পান। বাকি ২৪০ দিনের জন্য শুধুমাত্র ইনকামিং কলের সুবিধা পাওয়া যায়। আপনি যদি দ্বিতীয় বা বিকল্প সিম হিসেবে বিএসএনএল ব্যবহার করতে চান, আর সিমটি সক্রিয় রাখতে চান তাহলে এটি একটি দুর্দান্ত প্ল্যান।

তবে ৭৯৭ টাকার প্ল্যান ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকরী। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন থেকে ৬৫ দিন কমিয়েছে বিএসএনএল। তবে প্রায় এক বছর অর্থাৎ ৩০০ দিন একেবারে বিনা বাধায় ফোনে কথা বলা যাবে এই প্ল্যানে। শুধুমাত্র ফোনে কথা বলার জন্য এই প্ল্যান ব্যবহার করতে পারেন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা