AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bullet Train Announcement: ঘণ্টায় ৩২০ কিলোমিটার স্পিড, ভারতে কবে থেকে চালু হবে বুলেট ট্রেন, দিনক্ষণ ঘোষণা হয়ে গেল…

Indian Railways: শুধু মুম্বই-আহমেদাবাদই নয়, হায়দরাবাদকেও হাই স্পিড রেল হাব তৈরি করা হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের মোট তিনটি বুলেট ট্রেন করিডর তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই রেল করিডর তৈরি হয়ে গেলে হায়দরাবাদ থেকে অন্যান্য শহরে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে।

Bullet Train Announcement: ঘণ্টায় ৩২০ কিলোমিটার স্পিড, ভারতে কবে থেকে চালু হবে বুলেট ট্রেন, দিনক্ষণ ঘোষণা হয়ে গেল...
বুলেট ট্রেন কবে চালু হবে?Image Credit: PTI
| Updated on: Jul 13, 2026 | 2:10 PM
Share

নয়া দিল্লি: বুলেট ট্রেন (Bullet Train) চালু হবে ভারতে। প্রস্তুতি চলছে অনেকদিন ধরে। এবার বুলেট ট্রেন চালুর দিন নিয়ে ঘোষণা হয়ে গেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানালেন দেশের প্রথম বুলেট ট্রেন চালু হবে ২০২৭ সালের ১৫ অগস্ট থেকে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছরই   প্রথম বুলেট ট্রেনটি মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরে চালু হবে। সুরাট-বিলমোরা লাইনে চালু হবে বুলেট ট্রেন। ৫০৮ কিলোমিটার করিডরে চলবে এই বুলেট ট্রেন। দফায় দফায় এই করিডর চালু করা হবে।

এই বুলেট ট্রেনের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর গতিবেগ। চিন, জাপানের মতো ভারতেও বুলেট ট্রেন ছুটবে ৩২০ কিলোমিটার/ঘণ্টা স্পিডে। যেখানে ভারতের বাকি ট্রেনগুলির গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৮০ কিলোমিটার হয়।

হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, “ভারতের প্রথম বুলেট ট্রেন পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করল। আগামী বছর মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর দফায় দফায় চালু হবে। সুরাট-বিলমোর সেকশন থেকে বুলেট ট্রেনের যাত্রা শুরু হবে।”

শুধু মুম্বই-আহমেদাবাদই নয়, হায়দরাবাদকেও হাই স্পিড রেল হাব তৈরি করা হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের মোট তিনটি বুলেট ট্রেন করিডর তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই রেল করিডর তৈরি হয়ে গেলে হায়দরাবাদ থেকে অন্যান্য শহরে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। জানা গিয়েছে, এই রেল করিডরগুলি হবে পুণে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে চেন্নাই ও হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বুলেট ট্রেনে পুণে থেকে হায়দরাবাদ মাত্র দুই ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে। অন্যদিকে হায়দরাবাদ থেকে মুম্বই যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৫০ মিনিট। হায়দরাবাদ থেকে অমরাবতী যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট। হায়দরাবাদ থেকে চেন্নাই ৩ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে।

রেলমন্ত্রী জানান, এই রেল করিডরগুলি গেম চেঞ্জার হবে। যাত্রার সময় যেমন কমবে, তেমনই কর্মসংস্থান হবে। পাশাপাশি পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিও মজবুত হবে। তেলঙ্গানায় রেলওয়ে প্রকল্পের জন্য ৫৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা