AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: স্যালারি অ্যাকাউন্ট বদলেছেন? আপনার PF-র টাকা আটকে যেতে পারে ছোট্ট একটা ভুলে

EPFO Update: যখনই চাকরি বদল বা ব্যাঙ্ক বদল করা হয়, তখন পে-রোল আপডেট হলেও, ইপিএফ আপডেট হয় না। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-র সঙ্গে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তা নিজে থেকে পরিবর্তন না করলে, তাই থেকে যায়। যদি লিঙ্ক করা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তবে পিএফ থেকে টাকা তোলায় সমস্যা হবে। 

EPFO: স্যালারি অ্যাকাউন্ট বদলেছেন? আপনার PF-র টাকা আটকে যেতে পারে ছোট্ট একটা ভুলে
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Feb 17, 2026 | 5:45 PM
Share

নয়া দিল্লি: চাকরি বদল করলে অনেক সময়ই নতুন অফিসে খুলে দেওয়া হয় নতুন স্যালারি অ্যাকাউন্ট। অনেকেই স্যালারি অ্যাকাউন্ট বদল করে নেন। কয়েকটা ক্লিকেই পেয়ে যান নতুন ডেবিট কার্ড। তবে একটা গুরুত্বপূর্ণ কাজ অনেকেরই নজর এড়িয়ে যায়, যার কারণে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট থাকে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কাছে। যদি ইপিএফও অ্যাকাউন্ট পরিবর্তন সম্পর্কে না জানে, তাহলে পিএফ থেকে টাকা তোলা সমস্যা হয়ে যেতে পারে।

সাধারণত বিশেষ কোনও দরকারে পড়লেই অনেকে অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। তবে সেই সময়ে সমস্যা তৈরি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন সম্পর্কে আপডেট না থাকায়।

যখনই চাকরি বদল বা ব্যাঙ্ক বদল করা হয়, তখন পে-রোল আপডেট হলেও, ইপিএফ আপডেট হয় না। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-র সঙ্গে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তা নিজে থেকে পরিবর্তন না করলে, তাই থেকে যায়। যদি লিঙ্ক করা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তবে পিএফ থেকে টাকা তোলায় সমস্যা হবে।

কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে, কীভাবে বুঝবেন?

  • প্রথমে ইপিএফও মেম্বার ই-সেবা পোর্টালে লগ ইন করুন এবং দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউএএন (UAN) লিঙ্ক রয়েছে কি না।
  • দেখে নিন যে আধার ও প্যান লিঙ্ক রয়েছে কি না, এবং তা ব্যাঙ্ক রেকর্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে কি না।

কীভাবে ইপিএফও-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করবেন?

  • প্রথমে ইপিএফও পোর্টালে লগ ইন করুন এবং কেওয়াইসি সিলেক্ট করুন।
  • এবার ব্যাঙ্ক ডিটেইল অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড (IFSC code) দিন।
  • প্রয়োজনে ক্যানসেল চেকের ছবি আপলোড করতে হতে পারে।
  • এবার আপনার এমপ্লয়ার অর্থাৎ যে সংস্থায় কাজ করছেন, তার কাছে সেই আবেদন আসবে অ্যাপ্রুভালের জন্য।

যদি ব্যাঙ্ক ডিটেইলস ভুল থাকে, তাহলে পিএফের ক্লেম রিজেক্ট বা খারিজ হয়ে যেতে পারে। সংশোধন করে, নতুন আবেদন করতে আরও বেশিদিন সময় লেগে যায়। তাই আগে থেকেই এই পরিবর্তন করে রাখা দরকার।