AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, কীভাবে? জানুন

UPI Payment without Internet: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) 'ইউপিআই ১২৩পে'। এই পরিষেবার মাধ্যমেই ইন্টারনেট ছাড়া পেমেন্ট করা যায়। এই পরিষেবাটি চালু হয়েছে এমন ব্যক্তিদের জন্য, যাঁদের স্মার্টফোন নেই। কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকলেই হবে। এটি ব্যবহার করার জন্য, আপনাকে কেবল একটি ফোন করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যেই প্রাপকের কাছে টাকা পৌঁছে যাবে।

UPI Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, কীভাবে? জানুন
প্রতীকী ছবিImage Credit: Pexel
| Updated on: Apr 26, 2026 | 3:24 AM
Share

নয়া দিল্লি:  ডিজিটাল যুগে। তাই কাউকে টাকা পাঠানো বা পেমেন্ট করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। সেটাও ইউপিআই-এর কল্যাণে। এখন যে কেউ অনায়াসে অন্যদের পেমেন্ট করতে পারেন। তবে, ইউপিআই পেমেন্ট করার জন্য সাধারণত ইন্টারনেট সংযোগ থাকা কিন্তু দরকার। ইন্টারনেট সংযোগ ছাড়া পেমেন্ট করা যায় না। কিন্তু, জানেন কি ইন্টারনেট ছাড়াও পেমেন্ট করা যায়। আসলে এমন অনেক সময় আসে যখন নেটওয়ার্ক কভারেজ দুর্বল থাকে তখন ইউপিআই পেমেন্ট করা যায় না। আর সেক্ষেত্রে নেট ছাড়া টাকা পাঠানোর পদ্ধতিটা খুবই উপযোগী। কিন্তু আপনি কি জানেন যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই কীভাবে টাকা পাঠাবেন? চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

ইউপিআই ১২৩পে পরিষেবা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ‘ইউপিআই ১২৩পে’। এই পরিষেবার মাধ্যমেই ইন্টারনেট ছাড়া পেমেন্ট করা যায়। এই পরিষেবাটি চালু হয়েছে এমন ব্যক্তিদের জন্য, যাঁদের স্মার্টফোন নেই। কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকলেই হবে। এটি ব্যবহার করার জন্য, আপনাকে কেবল একটি ফোন করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যেই প্রাপকের কাছে টাকা পৌঁছে যাবে।

কীভাবে এটি ব্যবহার করবেন

  • আপনার মোবাইল ফোন থেকে UPI 123Pay IVR নম্বর—08045163666—এ কল করুন।
  • প্রথমে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
  • নির্দেশনা অনুসরণ করে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে।
  • এরপর, লেনদেনের একটি বিকল্প বেছে নিন—যেমন ব্যালেন্স দেখা, টাকা পাঠানো বা টাকার জন্য অনুরোধ করা।
  • ‘টাকা পাঠান’ বিকল্পটি নির্বাচন করুন।
  • আইএফএসসি কোডের সঙ্গে প্রাপকের মোবাইল নম্বর, ইউপিআই আইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন।
  • কত টাকা পাঠাবেন, তা লিখুন।
  • লেনদেনটি সম্পন্ন করতে আপনার ইউপিআই পিন দিন।
  • তারপরেই টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে যাবে
  • কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে

UPI 123Pay পরিষেবাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীর মোবাইল নম্বরটি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় ব্যবহারকারীকে একটি ৪ থেকে ৬ ডিজিটের UPI পিন তৈরি করতে হয়। পরবর্তী প্রতিটি লেনদেনের জন্য ওই একই পিন দিতে হবে। যদি আপনার আগে থেকেই একটি UPI পিন থাকে, তবে আপনি সেই একই পিন ব্যবহার করে টাকা পাঠাতে পারেন।

Follow Us