AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Domestic Air Service: মাত্র ১ বছরের ব্যবধানেই বিশাল রেকর্ড! তাক লাগাচ্ছে ভারতের বিমান পরিষেবা

Domestic Air Service: সামগ্রিকভাবে সুষ্ঠ পরিষেবার নিরিখে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিগো। অন টাইম পারফর্মেন্সের নিরিখে ৭৫.৫ শতাংশের বড় নম্বর ঘরে তুলেছে এই সংস্থা। সেখানে আকাশ এয়ারের খাতায় ৭১.৫ শতাংশ।

Domestic Air Service: মাত্র ১ বছরের ব্যবধানেই বিশাল রেকর্ড! তাক লাগাচ্ছে ভারতের বিমান পরিষেবা
প্রতীকী ছবি
| Updated on: Feb 28, 2025 | 7:57 PM
Share

নয়া দিল্লি: করোনাকালে তীব্র মন্দা দেখা গেলেও বিগত কয়েক বছর ধরেই ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি। যাত্রী সংখ্যাও যে হু হু করে বাড়ছে সেই পূর্বাভাসও মিলতে শুরু করেছিল। তথ্য বলছে সেই পূর্বাভাসই সত্যি হয়েছে। অন্তর্দেশীয় বিমানে যাত্রীর সংখ্যা এক বছরের ব্যবধানে অনেকটাই বেড়ে গিয়েছে। জানুয়ারিতে যাত্রী সংখ্যা ছিল ১.৪৬ শতাংশ। যা গত বছর একই সময়ের থেকে ১১.২৮ শতাংশ বেশি। তবে কিছু সংস্থার ঊর্ধ্বগ্রাফ দেখা গেলেও ব্যবসা মার খেয়েছে বেশ কিছু সংস্থারও। 

সূত্রের খবর, মার্কেটের শেয়ার বেড়েছে ইন্ডিগোর। যা বেড়ে ৬৫.২ শতাংশে পৌঁছে গিয়েছে। সেখানে গত মাসে এয়ার ইন্ডিয়ার মার্কেট শেয়ার কমে ২৫.৭ শতাংশে নেমে গিয়েছে। লাভের মুখ দেখেছে আকাশ এয়ার ও স্পাইসজেট। এই দুই সংস্থার মার্কেট শেয়ার যথাক্রমে ৪.৭ শতাংশ ও ৩.২ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার DGCA এর তরফে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে গোটা দেশে ১৪৬.১১ লক্ষ মানুষ মানুষ বিমানে চড়েছেন। সেখানে গত বছর সংখ্যাটা ছিল ১৩১.৩০ লক্ষ। ফলে বার্ষিকভাবে গ্রাফটা ১১.২৮ শতাংশ বেড়েছে। ঊর্ধ্বমুখী গ্রাফের মাসিক পরিসংখ্যানও একই। 

সামগ্রিকভাবে সুষ্ঠ পরিষেবার নিরিখে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিগো। অন টাইম পারফর্মেন্সের নিরিখে ৭৫.৫ শতাংশের বড় নম্বর ঘরে তুলেছে এই সংস্থা। সেখানে আকাশ এয়ারের খাতায় ৭১.৫ শতাংশ। তবে একইসঙ্গে ডিজিসিএ-র তথ্য এও বলছে, বিমান বাতিলের জেরে জানুয়ারিতেই ৪১ হাজার ১১৯ জন প্রার্থীকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এমনকী একাধিক বিমান দেরিতে চলায় সমস্যার মধ্যে পড়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৯৩৪ জন যাত্রী। 

Follow Us