West Bengal NEWS Update: হাওড়ার বাগনানে BJP কর্মী খুনে CID তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ
Breaking news today: কলকাতা পুরনিগম থেকে এই কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শহরের মোট ১১ জায়গায় পালিত হচ্ছে 'রান ফর যোগা'। এই বিশেষ উদ্যোগে ২ কিমি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড়ে সামিল হয়েছেন সাধারণ মানুষ।

যোগ দিবস উপলক্ষ্যে আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি। সাতসকালে যোগ-ম্যারাথনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিশেষ কর্মসূচিতে হাজির রয়েছেন একাধিক মন্ত্রী।আজ সকালে কলকাতা পুরনিগম থেকে মহাকরণ পর্যন্ত বিশেষ দৌড়ের ব্যবস্থা করা হয়েছে। এদিন, কলকাতা পুরনিগম থেকে এই কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শহরের মোট ১১ জায়গায় পালিত হচ্ছে ‘রান ফর যোগা’। এই বিশেষ উদ্যোগে ২ কিমি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড়ে সামিল হয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সাধারণ মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন।
LIVE NEWS & UPDATES
-
Kalyan Banerjee: বিধায়কদের সই জালকাণ্ডে কল্যাণকে নোটিস দিতে গিয়ে ফিরল পুলিশ
- বিধায়কদের সই জালকাণ্ডে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।
- কিন্তু, বারবার তাঁকে নোটিস দিতে গিয়েও ‘নাগাল’ পাওয়া যাচ্ছে না।
- শুক্রবারও তৃণমূল এই সাংসদকে নোটিস দিতে গিয়েছিল কালীঘাট থানার পুলিশ। কিন্তু, বাড়িতে না থাকায় নোটিস দেওয়া যায়নি। এই নিয়ে তিনবার শ্রীরামপুরের সাংসদকে নোটিস দিতে ‘ব্যর্থ’ হল সিআইডি।
বিস্তারিত পড়ুন: কল্যাণের ‘নাগাল’ পেতে ব্যর্থ পুলিশ, তৃণমূল সাংসদকে কেন ‘খুঁজছে’ সিআইডি?
-
CM: বাগনানে বিজেপি কর্মী খুনে CID তদন্ত
- হাওড়ার বাগনানে বিজেপি কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
- নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। মুখ্য়মন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ ও জেলা প্রশাসনের তরফ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা
- নিহত প্রশান্ত দের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই মৃতের পরিবারের হাতে চার লক্ষ টাকা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
-
-
CM On Disaster: উত্তরবঙ্গে বিপর্যয়, মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ
- উত্তরবঙ্গে বিশেষ করে কর্শিয়ং এর পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি-দার্জিলিং এ ২৪০.৬ মিমি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা ব্রিজ ভেঙে পড়েছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পো এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় সড়কে জমি ধস হয়েছিল। সেটা ঠিক করা হয়েছে। মিরিক ব্লক, লেবং, মংপো প্রভৃতি এলাকায়: মুখ্যমন্ত্রী
- একটা সেতু দুধিয়া ব্রিজ সম্পূর্ণ ধুয়ে গেছে। পূর্ত দফতর ইতিমধ্যেই কাজে হাত দিয়েছে। চার পাঁচদিন লাগবে। অর্থ বরাদ্দ করা হয়েছে। গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে তাতে একজন মারা গিয়েছেন আলিপুরদুয়ারে হাপিমারা এলাকার ভোলা নালা এলাকাযর একটি চা বাগানে ৪ বছর একটি বাচ্চা মারা গিয়েছে। তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওইসব এলাকায় সাংসদ রাজু বিস্তা ও জেলাশাসক ভিজিট করেছেন: মুখ্যমন্ত্রী
- কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সি ও রাজ্য সরকারের সব দফতর একযোগে কাজ করছেন। পরৃযটক তেমন কোনো আটকে নেই, তবে যদি কেউ এখনও আটকে থাকেন তাহলে সরকার তাদের নামিয়ে আনার জন্য সবরকম ব্যবস্থা নেবে: মুখ্যমন্ত্রী
- পরিকল্পনা নেওয়া হচ্ছে। টাকা বরাদ্দ করার বিষয়ে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। ২০২৫ এ যে বিপর্যয় হয়েছিল তেমন যাতে না হয় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ছয়টা সাড়ে ছয়টা থেকে আমাকে সব কিছু জানানো হচ্ছে: মুখ্যমন্ত্রী
- বৃষ্টিতে সেতু ভেসে যেতে পারে। কিন্তু সাত আট মাসের মধ্যে একটা সেতু এইভাবে ভেসে গেল, এটা তৈরির ক্ষেত্রে কোনও কাটমানির ব্যাপার ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হবে: মুখ্যমন্ত্রী
- ভূমিধসে অ্যালার্ট সিস্টেম চালু করার বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
-
Abhishek Banerjee: অভিষেকের চার্টার্ড ফ্লাইট ব্যবহার নিয়ে কটাক্ষ ঋতব্রতর, মুখ খুললেন কুণালও
- লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- দিল্লি যাওয়ার পথে তাঁর ‘বাহন’ কী ছিল? তা নিয়েই এবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়।
- শুধু ঋতব্রত নয়, দলের খরচে চার্টার্ড ফ্লাইটে অভিষেক দিল্লি গেলে, তিনি কোনওমতেই সমর্থন করেন না বলে জানিয়ে দিলেন কুণাল ঘোষও।
বিস্তারিত পড়ুন: অভিষেকের ‘বাহন’ কী? খোঁচা ঋতব্রতর, কুণালের ‘বার্তা’ নিয়েও শোরগোল
-
Calcutta High Court: মমতা-অভিষেককে নোটিস জারির নির্দেশ হাইকোর্টের
- আর মাসখানেক পরই তৃণমূলের ‘শহিদ দিবস’ পালন। এবার শহিদ দিবস নিয়েও তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব বাধে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।
- এরই মধ্যে ধর্মতলায় রাস্তা আটকে শহিদ দিবস পালন নিয়ে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আদালত অবমাননার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মমতা ও অভিষেককে নোটিস জারির নির্দেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
বিস্তারিত পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, দলে ভাঙনের মধ্যেই বিপাকে মমতা-অভিষেক
-
-
Calcutta High Court: বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে শোভনদেব
- বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়।
- বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকার কীভাবে নির্বাচন করলেন, সেই প্রশ্নে এবার ডিভিশন বেঞ্চে শোভনদেব।
- বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। দু’দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে চলছিল সেই মামলার শুনানি। তবে কে হবেন বিরোধী দলনেতা সেই নির্দেশ স্থগিত ছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই।
-
Appellate tribunal: অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তির জন্য সময়সীমা বাড়ানোর আর্জি
- এসআইআর প্রক্রিয়ায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তির জন্য সময়সীমা বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে বলা হয়েছে, প্রচুর আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। সমস্ত আবেদনের নিষ্পত্তির জন্য সময় লাগবে। সেই কারণেই আবেদনের নিষ্পত্তির জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
- শুক্রবার সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির এই আবেদনের কথা জানালেন CJI সূর্য কান্ত।
বিস্তারিত পড়ুন: অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে বড় আবেদন হাইকোর্টের প্রধান বিচারপতির
-
মেয়রের পদ থেকে ইস্তফা গৌতম দেবের
শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। জানা গিয়েছে, পুর কমিশনারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। নির্বাচনের ভরাডুবির পর থেকেই গৌতমের মেয়র পদ বহাল থাকবে কি না সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদ ছাড়লেন গৌতম। সেক্ষেত্রে কলকাতা, বিধাননগর, চন্দননগরের পর এবার শিলিগুড়ির পুরবোর্ডও হাতছাড়া হল তৃণমূলের।
-
ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের
- দলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের।
- সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
- ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।
- সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছিলেন জ্যোতিপ্রিয়।
-
কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ফের লাখ লাখ টাকা
সপ্তাহখানেক আগে কাঁচরাপাড়ার (Kanchrapara Money Recovered) বেসরকারি স্কুল থেকে উদ্ধার হয়েছিল ১ কোটি টাকার বেশি। আবারও ওই একই স্কুল থেকে উদ্ধার হল আরও লক্ষ লক্ষ টাকা। স্কুলে টাকা উদ্ধারের ঘটনায় আগেই দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই স্কুলে ফের অভিযান চালিয়ে টাকার বান্ডিল উদ্ধার করল বীজপুর থানার পুলিশ।
-
শতাব্দীর বাড়িতে লম্বা বৈঠক NCPI সাংসদদের
বৃহস্পতিবার রাতে শতাব্দীর বাড়িতে লম্বা বৈঠক NCPI সাংসদদের
- বৈঠকে ছিলেন রচনা-জুন-সুদীপ সহ অন্যান্যরা
- লাগাতার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে বিক্ষুব্ধরা
- প্রয়োজনে তাঁরা আইনি পথে হাঁটবেন, সিদ্ধান্ত বৈঠকে
- মানুষকে কী বলবেন সাংসদরা? কেন এই সিদ্ধান্ত? তা নিয়েও আলোচনা বৈঠকে
- আজ অভিষেকের যাওয়ার কথা স্পিকারের সঙ্গে
- তার আগে বৈঠক সারলেন বিক্ষুব্ধরা
-
আজ স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক
সংসদে আজ তৃণমূলের ভাগ্য নির্ধারণ।
- লোকসভার দলনেতা হিসেবে অভিষেককে তলব স্পিকার ওম বিড়লার।
- বিকেল পাঁচটায় স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক।
- তৃণমূল ভেঙে বিক্ষুব্ধ সাংসদদের পৃথক দল গঠন কেন অবৈধ তা স্পিকারের সামনে তুলে ধরবেন অভিষেক।
- দুই পক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন স্পিকার।
-
শহরজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি
- ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে
- সকাল থেকে বর্ষার মেজাজ কলকাতা, শহরতলিতে
- জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
- সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াসে
- কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস
- স্বস্তি এলেও অফিস টাইমে রাস্তায় ভোগান্তি!
- এখনও পর্যন্ত ২৭ শতাংশ বর্ষার ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে
-
প্রবল বৃষ্টিতে ধস উত্তরবঙ্গে
প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়েছে। তবে, গতকাল থেকেই উত্তরের একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে।
- সারারাত প্রবল বর্ষণের ফলে একাধিক জায়গায় ধস নেমেছে।
- ভেঙে পড়েছে গাছ। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নং জাতীয় সড়ক।
- দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে।
-
রবিবার বিশেষ মেট্রো পরিষেবা
মেট্রো যাত্রীদের জন্য সুখবর। রবিবার ভোর ৪টে থেকেই মিলবে পরিষেবা (Kolkata Metro Service)। তবে, শুধুমাত্র ২১জুনের জন্যই বিশেষ পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ।
- ২১ জুন রাজ্যজুড়ে সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে।
- রাজ্যে যোগদিবসে সামিল হবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- রবিবার নিট পরীক্ষা (NEET-UG Exam)। ফলে বাড়তি চাপ থাকবেই।
- যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোর থেকেই মেট্রো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে।
-
তারকেশ্বরের জন্য বিশেষ ট্রেন
তারকেশ্বরের (Tarakeswar) যাত্রীদের জন্য সুখবর। বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)। একটা নয়, মোট ৭টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল তারকেশ্বরে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হতে পারে। বাড়তি যাত্রীর আশঙ্কা করেই তারকেশ্বরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
তারকেশ্বরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন সময়সূচি
-
যোগ-ম্যারাথনে শুভেন্দু অধিকারী
যোগ দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি। তিনদিন ধরে চলবে এই কর্মসূচি। আজ তার সূচনা হয়ে গেল।
- আজ, কলকাতা পুরনিগম থেকে ম্যারাথন দৌড়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- কলকাতা পুরনিগম থেকে মহাকরণ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে সামিল মুখ্যমন্ত্রীও।
- শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্যে একাধিক মন্ত্রী। এছাড়াও ছিলেন লিয়েন্ডার পেজ়।
- মহাকরণের সামনে যোগাসনের ব্যবস্থাও করা হয়েছিল। যোগাসন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও।
Published On - Jun 19,2026 7:27 AM
